Advertisement

খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। ছবি: চরচা

খুলনার বটিয়াঘাটার নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কাজীবাছা নদীর তীরে প্রিমিয়ার মিলস সংলগ্ন পশ্চিম কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

পরে মরদেহটি ময়ন তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

স্থানীয়রা জানায়, বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার গোপালখালী কাজীবাছা নদীর পশ্চিম পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে বিষয়টি তারা স্থানীয় নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের তলব করা হয়।

রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের চরচাকে বলেন, “জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে ঘটনাস্থলে তলব করা হয়। কিন্তু লাশটি ৩-৪ দিন আগের হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”