Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০২
খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড
খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত। ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় হয়ছেচ প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের তিন কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার খুলনার বিভাগীয় আদালত স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খান এ সবুর রোডের মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব এন্ড সন্সের প্রোপাইটর শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক খুলনা শাখার প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক ও একই শাখার প্রাক্তন ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ডcourt

আদালত সূত্র জানায়, সৈয়দ জহিরুল হক ব্যাংকের শাখা ব্যবস্থাপক থাকাকালীন অপর আসামি শেখ আবু রাশেদ এলসির মাধ্যমে পণ্য আমদানির ঋণ লিমিট মঞ্জুরের জন্য প্রাইম ব্যাংকে আবেদন করেন। শাখা ব্যবস্থাপকের সুপারিশের প্রেক্ষিতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালায় অপর আসামি রাশেদের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানে শতকরা ২০ শতাংশ মার্জিনে এক কোটি ২০ লাখ টাকার এলসি মঞ্জুর করে। রাশেদ ভারত থেকে ১৪টি এলসির মাধ্যমে পণ্য আমদানি করে। সৈয়দ জহিরুল হক ও শেখ আবু রবিউল ইসলাম ১৪টি এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ দুই কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৯৪৭ টাকা ৯১ পয়সা ২৭টি এলটিআর হিসাবের মাধ্যমে ২০০৪ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৬ নভেম্বর পর্যন্ত ভারতীয় রপ্তানিকারক ব্যাংকের অনুকুলে পরিশোধ করেন। রাশেদ আমদানিকৃত পণ্য বিক্রি করে ঋণপত্রের শর্ত মোতাবেক পাওনা পরিশোধের জন্য চুক্তিবদ্ধ থাকলেও তিনি ব্যাংকের টাকা পরিশোধ করেননি।

আসামিরা পরস্পর যোগসাজশে অন্যায়ভাবে আর্থিক লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করে ওই সময়ে এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ তিন কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ঋণপত্রের শর্ত ভেঙ্গে ব্যাংকে পরিশোধ না করে আত্মসাত করেন। ২০১১ সালের ২৯ মে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ ঘটনায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দারের আদালতে তাদের তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিষয়: মামলাখুলনাআদালতআত্মসাৎব্যাংক
সর্বশেষ
  • ১

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • ২

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

  • ৩

    ব্যাংককে বন্যার কারণে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ

  • ৪

    সুদের হারের ধাক্কা এবার কীভাবে সামলাবে আবাসন খাত?

  • ৫

    গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

সম্পর্কিত
  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

  • গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার

  • ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফর

    ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফর

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।