Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৬
শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দুপুরে খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—খুলনা সদর থানার ইস্পাহানি গলির সাখাওয়াত হোসেনের স্ত্রী রেশমা খাতুন, মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বেলালুজ্জামানের স্ত্রী ফেরদৌসী আফরোজ এবং শেখপাড়া মেইন রোডের মো. আবুল হাসান। অন্যদিকে খালাস পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালু মোল্লার ছেলে মাহবুবুর রহমান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ আগস্ট অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার উত্তরপত্র মুঠোফোনে পরীক্ষার্থীদের পাঠোনোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে একটি চক্র খুলনায় অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর হোটেল রয়্যাল মোড়সহ আশপাশের এলাকায় নজরদারি বাড়ায়।

Advertisement
Advertisement
Advertisement

পরদিন ১৭ আগস্ট সন্ধ্যায় খবর আসে, চক্রটি ইস্পাহানী লেনের একটি ভবনের চারতলায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উত্তরপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন এসআই বাহাউদ্দিন মোল্লা বাদী হয়ে খুলনা সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিবি পুলিশের পরিদর্শক মোল্লা আব্দুল বারী চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

বিষয়: খুলনাকারাদণ্ডঅপরাধআদালত
সর্বশেষ
  • ১

    আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ২

    মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

  • ৩

    ভ্যানকুভারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসির বর্ণিল পিকনিক

  • ৪

    শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

  • ৫

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সম্পর্কিত
  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

  • মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

  • ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

  • ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

    ৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন

    রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির।