
মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বরিশাল প্রতিনিধি

অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। আজ বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে শ্রম আইন মানছে না। গত মার্চে মালিক, শ্রমিক ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী আগস্টের মধ্যে শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্রসহ শ্রম আইন অনুযায়ী বিভিন্ন দাবি পূরণের কথা ছিল।
তবে শ্রমিকদের অভিযোগ, এসব দাবি পূরণ না করে আগস্ট মাসের বেতন পরিশোধ না করেই মালিকপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে নোটিশ প্রত্যাহার, কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। পরে অশ্বিনীকুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৩ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদন
রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির।

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২।