Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৫
আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি: বাসস

জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে  ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

Advertisement
Advertisement
Advertisement

জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগকৃত আড়াই লাখ টাকা ও মোহাম্মদপুর ও ধানমন্ডিতে থাকা পৃথক দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার নামে থাকা ২৯ লাখ টাকা মূল্যের কারসহ ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করা হয়েছে। 

এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদনটি করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানীকে অবৈধভাবে ঋণ প্রদানপূর্বক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। 

অনুসন্ধানকালে, অভিযোগ সংশ্লিষ্ট ড. আবুল বারকাতের নিজ নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক। 

Advertisement
Advertisement
Advertisement

২০২৫ সালের ১০ জুলাই ঢাকার ধানমন্ডির বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে দুদকের মামলায় জামিন পেলে তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় জামিনে তিনি কারামুক্ত হন।

বিষয়: অর্থনীতিআদালতজনতা ব্যাংক
সর্বশেষ
  • ১

    কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

  • ২

    ‘কেয়ারটেকার সিস্টেম নষ্ট করেছিল কে? বিএনপি নষ্ট করেছিল’

  • ৩

    ‘দিল্লি না ঢাকা, এই স্লোগানের উত্তর তো ওয়াশিংটন হয়ে যাচ্ছে’

  • ৪

    ‘আমাদের কি টিচারদের ইভালুয়েট করার মতো যোগ্যতা আছে?’

  • ৫

    নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

সম্পর্কিত
  • নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

    নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

    নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে “নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ” শীর্ষক একটি সংলাপের আয়োজন করে।

  • মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

  • শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

    শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

  • ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

    অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।