Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ভ্যানকুভারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসির বর্ণিল পিকনিক

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৮
ভ্যানকুভারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসির বর্ণিল পিকনিক
ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত

বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। কানাডাও এর ব্যতিক্রম নয়। দেশটির ভ্যানকুভার ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। তাদের সবার সম্মিলিত ভালোবাসায় লালিত সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর বার্ষিক পিকনিক ও মিলনমেলা।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়ার সারি শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিয়ার ক্রিক পার্কে দিনব্যাপী এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে এই প্রাণোচ্ছল সমাগম। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় পার্কের আঙিনা যেন হয়ে উঠেছিল একখণ্ড নীড়হারা স্মৃতির আঙিনা। প্রবাসের ব্যস্ত জীবন থেকে কিছুটা ফুরসত পেয়ে সবাই মেতে ওঠেন আড্ডা ও স্মৃতিতর্পণে। স্মৃতির অমল ধারায় উঠে আসে প্রিয় শিক্ষকদের স্নেহচ্ছায়া, ক্যাম্পাস জীবনের প্রথম প্রেম, ঐতিহাসিক মধুর ক্যান্টিনের চায়ের কাপে তুফান তোলা আড্ডা কিংবা রাজপথ কাঁপানো ছাত্র রাজনীতির দিনগুলো।

দিনটিকে স্মরণীয় ও আনন্দময় করতে আয়োজিত হয়েছিল হরেক রকমের খেলাধুলা ও প্রতিযোগিতা। পুরুষদের জন্য ছিল ফুটবল ম্যাচ। নারীদের জন্য ঐতিহ্যবাহী মিউজিক্যাল পিলো ও মিউজিক্যাল চেয়ার। শিশু–কিশোরদের জন্য—'বল-ইন-দ্য-বাকেট' এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা শনাক্তকরণের চিত্র-কুইজ। সাংস্কৃতিক আয়োজন ছিল প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ানুরাগে পরিবেশিত গান ও আবৃত্তি।

Advertisement
Advertisement
Advertisement

খাবারের আয়োজনেও ছিল ষোলআনা দেশীয় স্বাদের স্পর্শ। সকালে ছিল চা বিস্কুট। দুপুরে অতিথিদের আপ্যায়ন করা হয় সুস্বাদু পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, ডিমের কারি, সালাদ ও ক্ষীর দিয়ে। বিকেলে আড্ডার সঙ্গ দিতে পরিবেশন করা হয় দেশজ মশলায় মাখানো ঝালমুড়ি ও ধোঁয়া ওঠা চা। দিনশেষে রাফেল ড্র ও প্রতিযোগিতার বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার।

এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক সম্বলিত দুটি ব্যানার এবং একটি সুদৃশ্য ফটো ফ্রেম । এতে কার্জন হল, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, সমাজ বিজ্ঞান অনুষদ, জগন্নাথ হল ও মধুর ক্যান্টিনসহ চত্বর এবং ক্যাম্পাসের নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোর ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়।

ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত
ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত

বর্ণিল ব্যানারটির নান্দনিক নকশা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ম্যাক কবির (ম্যাক কবির খান)।

উল্লেখ্য, ২০২২ সালে ‘এক্স স্টুডেন্ট পরিবার’ নামে এই সংগঠনটির পথচলা শুরু হয়, যা পরবর্তীতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসি’ নামে পুনর্নামকরণ করা হয়।

ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসবLanguage and Heritage Festival 1

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার পুনর্মিলনীসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিশ্বব্যাপী কোভিড মহামারীর সংকট কাটিয়ে ওঠার পর ২০২৫ সাল পর্যন্ত তারা সফলভাবে বেশ কয়েকটি ঈদ পুনর্মিলনী ও পিকনিকের আয়োজন করেছে।

ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত
ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত

পিকনিকের এবং অন্য প্রতিটি আয়োজন সফল করতে সংগঠনের সদস্যরা নিরলস ও একনিষ্ঠভাবে কাজ করেছেন। ব্যক্তিগত আর্থিক অনুদান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি উদ্‌যাপনে প্রাণ সঞ্চার করেছেন সম্মানিত সদস্যরা।

সদস্যরা হলেন হাফিজুর রহমান খান সুমন, সৈয়দ নিজাম আহমেদ, শফিকুর রহমান, দিদার আহমেদ, মোহাম্মদ ইমন, রাসেল আমিন, রাশেদ মাহমুদ, জাহিদ লতিফ, ইমন বারী, সালমান মাহবুব, আব্দুল মালেক, শাহাবুদ্দিন, লিমন, তাওলাদ হোসেন কাজল ও মুনির ভূঁইয়া প্রমুখ।

হাসি, সুর, খেলা মজাদার প্রতিযোগিতা ও তারুণ্যের সোনালী স্মৃতির মেলবন্ধনে বিয়ার ক্রিক পার্কের এই আয়োজনটি ভ্যানকুভারে বসবাসরত ঢাবি অ্যালমনাইদের জন্য এক মুখরিত ও অবিস্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। সবাই ঘরে ফেরেন বুকভরা নস্টালজিক স্মৃতি নিয়ে।

ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত
ছবি: ফারজানা নাজ শম্পার মাধ্যমে প্রাপ্ত

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৈয়দ নিজাম আহমেদ জানান, আগামীতে তাদের বর্ণিল ‘শীতের পিঠা উৎসব’সহ আরও নানা উদ্যোগ থাকবে।

প্রবাসের যান্ত্রিকতার মাঝেও দেশের শিকড়ের টানে তাদের এই অপূর্ব উদ্যোগের প্রতি রইল নিরন্তর প্রীতি ও আন্তরিক শুভ কামনা।

বিষয়: ঢাকা বিশ্ববিদ্যালয়কানাডাব্রিটিশ কলাম্বিয়াপিকনিকবনভোজনঅ্যালামনাইভ্যানকুভার
সর্বশেষ
  • ১

    আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ২

    মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

  • ৩

    ভ্যানকুভারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অব বিসির বর্ণিল পিকনিক

  • ৪

    শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস: খুলনায় ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

  • ৫

    ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সম্পর্কিত
  • প্রবাসে বনভোজন

    প্রবাসে বনভোজন

    এই শনিবারে হলো সেই পিকনিক। ইট বসিয়ে চুলা বানিয়ে সমস্ত ফায়ার সেফটি মেনে পিকনিকটা আসলেই যে হবে, সেটা আমার কল্পনায় ছিল না।

  • লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি

    লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি

    প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

  • ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের

    ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের

    প্রতিনিধিদল ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

  • আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে

    আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে

    মন্ত্রী জিম ও’ক্যালাহান বলেন, নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার প্রমাণ দেওয়া, যাতে তিনি ‘রাষ্ট্রের ওপর বোঝা’ হয়ে না দাঁড়ান।