Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ৪৭
আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবারও ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা তিনটি ড্রোনের দুটি সফলভাবে প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে তৃতীয় ড্রোনটির আঘাতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

আজ রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, রোববার ড্রোনগুলো দেশের পশ্চিম সীমান্ত দিয়ে ইউএই’র আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে দুটি ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় প্রতিরক্ষা ব্যবস্থা। তবে তৃতীয় ড্রোনটি আল ধাফরা অঞ্চলে অবস্থিত দেশটির প্রধান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ‘বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট’-এর অভ্যন্তরীণ সীমানার বাইরে থাকা একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোন আঘাতের পর জেনারেটরটিতে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্ল্যান্টের পারমাণবিক বিকিরণ বা নিরাপত্তা ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বর্তমানে স্বাভাবিকভাবে সচল রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার উৎস এবং কারা এর পেছনে রয়েছে–তা নিশ্চিত করতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবিলা করা হবে। জাতীয় স্বার্থ এবং সম্পদ রক্ষায় যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিষয়: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রড্রোনমধ্যপ্রাচ্যমিডিয়া সেলআরব আমিরাত
Advertisement
সর্বশেষ
  • ১

    একাডেমিক গবেষণায় সরকারি অনুদান দেয় কারা?

  • ২

    অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ

  • ৩

    প্যারিসে বিয়ে না করার উৎসব!

  • ৪

    ‘বহু ব্যবসায়ী ব্যবসা করে না, গ্যাম্বলিং করে’

  • ৫

    টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশের সেরাদের কাতারেই আছেন মোহাম্মদ রফিক

সম্পর্কিত
  • অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

    রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’।

  • বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

    বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

    বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান

    মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

  • দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।