পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি: রোসাটম
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। আর ডিসেম্বর মাসের শেষ নাগাদ এই ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।

‘অক্টোবরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে’
আগামী অক্টোবর মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি জানান, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে অন্তত ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

এক সেফটি ভালভে আটকে আছে রূপপুরের বিদ্যুৎ, কেন?
বিদ্যুৎ সংকটে গলদঘর্ম পুরো বাংলাদেশ। নাগরিকের তীব্র সমালোচনার মুখে থাকলেও জ্বালানি ও বৈদেশিক মুদ্রার সংকট থাকায় সরকারের হাত পা অনেকটাই বাঁধা। এ অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ন্যূনতম হলেও স্বস্তি দিতে পারত সরকার ও মানুষকে। কিন্তু এই আপৎকালেও কেন রূপপুরের বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না?

রূপপুরে আবারও রুশ নাগরিকের মৃত্যু
প্রকল্প সূত্র জানায়, সকালে ভবনের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে ঢলে পড়েন সের্গেই। খবর পেয়ে প্রতিষ্ঠানের চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ানের মারামারি, নিহত ১
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

সৌদির সঙ্গে ট্রাম্পের চুক্তির কারণে কি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে?
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর পেছনে বাস্তব কারণও রয়েছে। গ্রীষ্মকালে তীব্র গরমে দেশটিতে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। তখন বিদ্যুতের ঘাটতি মেটাতে অপরিশোধিত খনিজ তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এটি ব্যয়বহুল, অপচয়মূলক এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

ইরানে নির্মাণাধীন পরমাণু কেন্দ্রে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থা স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে চালানো হামলার নিন্দা জানিয়েছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল আসছে? কেন? কী করবেন?
সম্প্রতি জুন মাসের বিদ্যুতের অস্বাভাবিক বিলের অভিযোগ করেছেন প্রি-পেইড কিংবা পোস্টপেইডের অনেক গ্রাহক। সবচেয়ে গুরুতর অভিযোগ করছে ‘ক্যাব’। বছরের শেষে সিস্টেম লস কম দেখাতে বাড়তি বিল করার প্রবণতার অভিযোগ করেছে সংস্থাটি। এই বিষয়ে কী বলছে সরকার? যা বলছে- তা কি ভোক্তার কথার সঙ্গে মিলছে?

রূপপুর থেকে আগস্টেই পাওয়া যাবে বিদ্যুৎ: মন্ত্রী
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) চলতি বছরের আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা
আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোন আঘাতের পর জেনারেটরটিতে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্ল্যান্টের পারমাণবিক বিকিরণ বা নিরাপত্তা ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি।

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের আস্থাহীনতায় কতটা টেকসই হবে রূপপুরের পথচলা?
পরমাণু বিজ্ঞানীরা মনে করেন, রূপপুর টানা ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, এটা বাস্তব। কিন্তু আতঙ্ক নিয়ে ৬০ বছর এই কেন্দ্রের পাশে বসবাস! সেটা অবাস্তব

রূপপুর নিয়ে গুঞ্জন ও বিতর্কের কতটা সত্য
রূপপুরের সবচেয়ে সংবেদনশীল বিতর্কগুলোর একটি হলো এর জনঘনত্ব প্রেক্ষাপট। পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় প্রকল্পটি অবস্থিত, যেখানে আশপাশে ঘনবসতিপূর্ণ গ্রামীণ জনপদ রয়েছে। পারমাণবিক নিরাপত্তা বিশ্লেষণে সাধারণত বড় দুর্ঘটনার ক্ষেত্রে ৩০-৫০ কিলোমিটার রেডিয়াসের ইমার্জেন্সি প্ল্যানিং জোন (ইপিজেড) বিবেচনা করা হয়।

পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

ফুয়েল লোডিং শুরু হলো রূপপুরে, এরপর কী?
প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া, যেটা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক মানদণ্ড মেনে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ৯০০-এর বেশি প্রশিক্ষিত বাংলাদেশি জনবল এই প্রকল্পে কাজ করছেন।

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পরমাণু যুগে প্রবেশ করল বাংলাদেশ
প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া, যেটা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
২৮ এপ্রিল (২০২৬) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হবে ‘ফার্স্ট ফুয়েল লোডিং’। এটি শুধু একটি কারিগরি ধাপ নয়; দেশের জন্য পারমাণবিক বিদ্যুতের বাস্তব যুগে প্রবেশের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপপুরে জ্বালানি লোডিং শুরু মঙ্গলবার, গ্রিডে বিদ্যুৎ আসবে আগস্টে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রথম ইউনিটের জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যাওয়ার প্রাথমিক ধাপ বা ‘ফিজিক্যাল স্টার্টআপ’ পর্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ।

রূপপুর: জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত, নাকি উচ্চমূল্যের কৌশলগত ঝুঁকি?
রূপপুর সফলভাবে পরিচালিত হলে তা কেবল শিল্পের চাকাই সচল করবে না, বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এটি কি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার পথ দেখাবে, নাকি নতুন ধরনের বৈশ্বিক নির্ভরতা তৈরি করবে, তার উত্তর হয়তো দেবে আগামী কয়েক দশক।

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
ইউরেনিয়াম লোড করতে সাধারণত ২১ থেকে ৩০ দিন সময় লাগে। জ্বালানি লোড থেকে শুরু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ১০০ দিন বা তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

