
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও সচিব আনোয়ার হোসেনের উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
প্রকল্প সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ না করার শর্তে চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল ৩টার দিকে ধীরে ধীরে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে গ্রিডের সঙ্গে সংযুক্ত (সিনক্রোনাইজ) করা হয়। প্রথম দিন সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে। পরে একটানা ১০ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম চরচাকে জানান, “কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।”
তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) সূত্রে জানা যায়, এর আগেও কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ করার কয়েকটি প্রচেষ্টা চালানো হয়। অবশেষে আজ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলো রূপপুরের বিদ্যুৎ।
প্রকল্প সংশ্লিষ্ট এক পরমাণু বিজ্ঞানী বলেন, “বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়া একটি বৃহত্তর পরীক্ষার অংশ, যার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে জাতীয় গ্রিড কেমন আচরণ করে– বিশেষ করে পুরো ব্যবস্থা স্থিতিশীল ফ্রিকোয়েন্সি বজায় রাখতে পারে কি না–তা মূল্যায়ন করা হয়।” তিনি জানান, বিদ্যুৎ সরবরাহের পর গ্রিড কীভাবে সাড়া দেয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন চরচাকে বলেন, পর্যবেক্ষণের জন্য কেন্দ্রটি নির্দিষ্ট একটি সময় পর্যন্ত গ্রিডের সঙ্গে যুক্ত থাকার পর আবার বন্ধ করা হবে। কর্তৃপক্ষ এই প্রক্রিয়াকে কেন্দ্র চালুর (কমিশনিং) স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেছে।
এই কর্মকর্তা জানান, প্রাথমিক সমন্বয় সফল হলে এবং গ্রিড স্থিতিশীল থাকলে কেন্দ্রটি কয়েক ঘণ্টা ধরে চালু থাকতে পারে। তবে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দিতে হবে।
আইএইএ এবং বায়রার গাইডলাইন অনুযায়ী, কেন্দ্রটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে আরও অন্তত নয়টি পরীক্ষা চালানো হবে।
সমন্বিতভাবে চালানো নিরিক্ষা কার্যক্রম সঠিকভাবে কাজ করলে এরপর আরও ছয়টি পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা শেষ করার পরই চূড়ান্তভাবে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের দিকে অগ্রসর হবে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।