Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৯: ৪৮
পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে দ্রুত এবং কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এনপিটির ১১তম পর্যালোচনা সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সম্মেলনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সালাহউদ্দিন নোমান বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রায় আট দশক পরও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন পূরণ হয়নি। পারমাণবিক অস্ত্রের বিস্তার অব্যাহত থাকলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং বৈশ্বিক উন্নয়ন বাধাগ্রস্ত করবে বলেও সতর্ক করেন তিনি।

বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশটি দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের নিরস্ত্রীকরণের পক্ষে কাজ করে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর অঞ্চলে অবস্থান করেও বাংলাদেশ স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি অনুসরণ করছে।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রদূত এনপিটির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর আইনি বাধ্যবাধকতা পূরণের ওপর গুরুত্ব দেন এবং নিরস্ত্রীকরণ সম্পর্কিত সব চুক্তিকে সর্বজনীন করার আহ্বান জানান।

বাংলাদেশ সংলাপ, আস্থা-বৃদ্ধিমূলক উদ্যোগ এবং যৌথ কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও পারমাণবিক হুমকিমুক্ত বিশ্ব গঠনে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়: পারমাণবিক শক্তিপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবাংলাদেশপরমাণু অস্ত্ররাষ্ট্রদূতনিউইয়র্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী