
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ সংশোধন না করা হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে প্রণালিটি পুনরায় চালু করতে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
স্থানীয় সময় গতকাল শনিবার নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদরের একটি বিবৃতির বরাতে এসব তথ্য জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি।
হরমুজ প্রণালি খোলার জন্য বিবৃতিতে মোট ৬টি শর্ত উল্লেখ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে–যুক্তরাষ্ট্র আর কখনোই ইরানকে হুমকি দিতে পারবে না। একই সঙ্গে ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
এছাড়া দেশটির বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে এবং সেখান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে। পাশাপাশি যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।
এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। ইরান ও ওমান—দুই দেশই প্রণালিটির দুই পাশে অবস্থিত। আলোচনায় মধ্যস্থতাকারী উপসাগরীয় দেশ ওমান শনিবার এক বিবৃতিতে জানায়, আলোচনা এখনো চলছে এবং তা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগোচ্ছে।
তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি খুলে দেওয়া হবে কি না, তা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের ওপর নির্ভর করবে।
ইরানের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ওমানের দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে। তাছাড়া লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি এবং নিষেধাজ্ঞার কারণে বিদেশে আটকে থাকা ইরানের অর্থও ছাড় করেনি।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”