
‘আদিবাসী’ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ দুই সংগঠনের
যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এসব বক্তব্যকে অসংগত, ক্ষতিকর ও ভ্রান্ত উল্লেখ করে একযোগে প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানায়, আদিবাসী পরিচয় ও বাংলাদেশের নাগরিকত্ব পরস্পরের বিরোধী নয়।

দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল ও ওয়াশিংটনের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার কয়েক দিন আগে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে ওই মহড়ার তীব্র বিরোধিতা করে আসছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত সামরিক মহড়ার আগে সর্বশেষ উৎক্ষেপণটি করা হলো। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও অস্ত্র সক্ষমতা মোকাবিলার লক্ষ্যে আগামী ১৭ থেকে ২৭ আগস্ট ওই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, উৎক্ষেপণটি উত্তর কোরিয়ার চলমান অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ হতে পারে। তবে মহড়ার আগে বার্তা দেওয়ার জন্যও সময়টি বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বুধবার বিকেলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করেছে।
দক্ষিণ কোরিয়ার মূল্যায়ন অনুযায়ী, বুধবারের উৎক্ষেপণটি ২০২৬ সালে উত্তর কোরিয়ার ১১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
নিন্দা ও বাড়তি উত্তেজনা
দক্ষিণ কোরিয়া ও জাপান—দুই দেশই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সাংবাদিকদের বলেন, “জাপান কূটনৈতিক চ্যানেলে বেইজিংয়ে জাপানি দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই কর্মকাণ্ডের কঠোর নিন্দা করেছে।”
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তর জরুরি বৈঠক করে এবং ৬ আগস্টের উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার অব্যাহত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে সিউল।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। তাদের প্রাথমিক মূল্যায়ন হলো, উৎক্ষেপণটি যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য বা ভূখণ্ড কিংবা তাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি।

যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এসব বক্তব্যকে অসংগত, ক্ষতিকর ও ভ্রান্ত উল্লেখ করে একযোগে প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানায়, আদিবাসী পরিচয় ও বাংলাদেশের নাগরিকত্ব পরস্পরের বিরোধী নয়।

ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে ভিডিও ধারণকারী ব্যক্তির সঙ্গে ওই নারী ও গ্রাম পুলিশ সদস্য কথা বলছেন। সেখানে ওই নারী কোনো অনৈতিক কাজ হয়নি দাবি করে ভিডিও ধারণকারী ব্যক্তির সঙ্গে তর্ক করছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুর দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। গতির দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৯৮ রানেই। পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন হাসান। ডারউইন টেস্টে ধারাভাষ্যের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়া