
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পীত সাগরে চালানো ওই ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টারও বেশি সময় উড়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এদিকে দক্ষিণ কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের।
উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি তত্ত্বাবধান করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে অস্ত্রগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে এবং জানিয়েছে, তারা যেকোনো উত্তর কোরীয় উসকানির বিরুদ্ধে প্রভাবশালী প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখবে।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।