Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমবাপ্পে তো নয়ই, কেউই এখন আর মেসির ওপরে নন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯: ৩৭
এমবাপ্পে তো নয়ই, কেউই এখন আর মেসির ওপরে নন

কিলিয়ান এমবাপ্পে দুই গোল করে তাঁকে ছাড়িয়ে গিয়েছিলেন। কয়েক ঘণ্টা যেতে না যেতেই এমবাপ্পে তো বটেই, মেসি এক হ্যাটট্রিকেই উঠে গেলেন সবার ওপরে। এককভাবে এখনো নয়, সেটাও হয়তো এই বিশ্বকাপেই হয়ে যাবে। তবে আপাতত মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন মেসি!

Advertisement

১৩ গোল নিয়ে কাতারে তার ও আর্জেন্টিনার জন্য সোনাঝরা বিশ্বকাপটা শেষ করেছিলেন। কানসাসে আজ আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যখন নামল আর্জেন্টিনা, মেসি দেখলেন, কয়েক ঘণ্টা আগেই এমবাপ্পে জোড়া গোল করে বিশ্বকাপে গোলের সংখ্যাটাকে ১৪-তে নিয়ে গেছেন। ক্লোসার ১৬ গোলের রেকর্ডটা এবার মেসি ভাঙবেন নাকি এমবাপ্পে, কে আগে ভাঙবেন – এ নিয়ে তো বিশ্বকাপের আগেও অনেক আলোচনা ছিল। কাল সেনেগাল-ফ্রান্স ম্যাচের পর দেখা গেল, এমবাপ্পে এক ধাপ এগিয়ে গেলেন।

মেসি জবাব দিলেন কী দিয়ে? এমন কিছু, যা আগের পাঁচ বিশ্বকাপেও তিনি কখনো করতে পারেননি!

সেনেগালের বিপক্ষে এমবাপ্পে গতরাতে জোড়া গোল করেছেন। ছবি: রয়টার্স
সেনেগালের বিপক্ষে এমবাপ্পে গতরাতে জোড়া গোল করেছেন। ছবি: রয়টার্স

Advertisement
Advertisement
Advertisement

আজ মাঠে নামতেই প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড গড়ে ফেলেছিলেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তো আগেই তার ছিল, সেটাকে নিয়ে গেলেন ২৭-এ। কিন্তু ম্যাচের সংখ্যার রেকর্ড দিয়ে মেসির কিছু কবেই-বা এসেছে-গেছে!

অবশ্য কোনো রেকর্ড নিয়েই মেসির কখনো কোনো আগ্রহ আছে বলে ক্যারিয়ারজুড়ে তো কখনো মনে হয়নি! তিনি মাঠে দৌড়ান, রেকর্ড তার পিছু ছোটে। আজও তা-ই হলো।

আগের পাঁচ বিশ্বকাপে ২৬ ম্যাচের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ দুটি করে গোল করেছেন, তা-ও দুবার। আজ ১৭ মিনিটে প্রথম গোল করে এমবাপ্পেকে আবার ধরে ফেললেন, ৬০ মিনিটে দ্বিতীয় গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর পাশে বসে গেলেন বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডে। এরপর? ৭৫ মিনিটে এল মাহেন্দ্রক্ষণ। বক্সের বাইরে থেকে জাদুকরী বাঁ পায়ের বাঁকানো শটে আলজেরিয়ার জালে বল জড়ালেন মেসি, তৃতীয়বারের মতো।

বিশ্বকাপ প্রথমবারের মতো দেখল মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপের রেকর্ডবই দেখল, টুর্নামেন্টটার ইতিহাসে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ক্লোসার পাশে বসে গেছেন মেসি!

বিষয়: কিলিয়ান এমবাপ্পেব্রাজিল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ফ্রান্স ফুটবলআর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলআলজেরিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।