
ম্যাচটা দারুণভাবে শুরু করেছিল এবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসা জর্ডান। সান ফ্রান্সিসকোতে শুরুতে এগিয়ে গিয়েছিল জর্ডানই। তবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ শেষ পর্যন্ত পকেটে ভরেছে আলজেরিয়া।

লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত আর্জেন্টিনা–আলজেরিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তের শুরুটা হয়েছে দেখার মতো। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন এক পরীক্ষা। ভীষণ কঠিন পরীক্ষাও কি?
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নেটফ্লিক্সে রাফায়েল নাদালের ওপর নির্মিত নেটফ্লিক্সের সিরিজ দেখেছিলেন লিওনেল মেসি। ওই সিরিজই ছিল মেসির অনুপ্রেরণা। নাদালের ত্যাগ, পরিশ্রম প্রেরণা দিয়েছে আর্জেন্টাইন তারকাকে

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ মাতাতে ব্যস্ত লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে মাঠের এই আনন্দের পেছনে লুকিয়ে ছিল এক পারিবারিক কষ্ট।

বাবা জিনেদিন জিদান ফ্রান্সের কিংবদন্তি। ছেলে লুকা জিদান বেছে নিয়েছেন আলজেরিয়াকে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার গোলকিপার লুকা কেন মুখে কালো মুখোশ পরে খেললেন? কালো মুখোশের রহস্যটা কী?

বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে জাদুকরি হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের বিশ্বরেকর্ড ছুঁয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। কানসাস সিটির মাঠ মাতানো এই জাদুকরের অতিমানবীয় পারফরম্যান্সে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ

বিশ্বকাপ প্রথমবারের মতো দেখল মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপের রেকর্ডবই দেখল, টুর্নামেন্টটার ইতিহাসে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ক্লোসার পাশে বসে গেছেন মেসি!

১৭ জুন (২০২৬) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই উপলক্ষে ১৬ জুন (২০২৬) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

এর আগের পাঁচ বিশ্বকাপে ২৬ ম্যাচেও যা করতে পারেননি, কানসাস স্টেডিয়ামে আজ আলজেরিয়ার বিপক্ষে তা-ই করে বসেছেন মেসি – হ্যাটট্রিক!

প্রথমার্ধ শেষের প্রতিবেদন
১৭ মিনিটে গোলের আগে-পরে প্রেসিংয়েও মেসিকে অনেক ক্ষিপ্র দেখা গেছে। দেখে বোঝারই উপায় নেই তার বয়স আর সাত দিন পর ৩৯ হচ্ছে! তার সঙ্গে এক মুহূর্তের এই জাদুতে তৈরি করা গোলে মেসি বুঝিয়ে দিলেন, তাকে নিয়ে প্রশ্নগুলো অমূলক। বোঝালেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক না জিতুক, ছেড়ে কথা বলবে না।

গত বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেও আসরের শুরুটা আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্নময়। এবার যেন তেমন কিছুর পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সতর্ক লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়াকে সমীহ করেই মাঠে নামার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।