
ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ত্বের একটা অংশ ফিফার বাইরের তৃতীয় পক্ষের কাছে বিক্রির পরিকল্পনা আঁটছেন ইনফান্তিনো। যে প্রতিষ্ঠান গঠন করে সেখানে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ত্বের কিছু অংশ বিক্রি করার পরিকল্পনা ইনফান্তিনোর, সে প্রতিষ্ঠান ট্রাম্পঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়েই পরিচালিত হতে পারে।

এ বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কেউ একেবারেই ভালো খেলেননি, কেউ মোটামুটি খেললেও তা প্রত্যাশার ধারেকাছেও ছিল না। এমন খেলোয়াড়দের নিয়ে বানানো বিশ্বকাপের সবচেয়ে বাজে একাদশে জায়গা হলো কোন এগারো জনের? ব্রাজিলের কেউ কি আছেন? ফাইনালে ওঠা আর্জেন্টিনার কারও নাম কীভাবে মাথায় আসে? রিয়াল মাদ্রিদেরই এত খেলোয়াড় কীভাবে এই একাদশে ঢুকে গেলেন?

বিশ্বকাপ শেষ, এখনই তো সময় সেরা একাদশ গড়ার। চরচার বিশ্বকাপ একাদশে কারা জায়গা পেলেন, কে বাদ পড়লেন, কেন বাদ পড়লেন, ফর্মেশনই-বা কেমন হলো? ১১ জনের মধ্যে স্পেনের বাইরে আর কজন জায়গা পেলেন? বিশ্লেষণ দেখুন চরচায়।

স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ ধরে তাদের বীরেরা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার ভক্তের ভিড় জমে উঠেছিল।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির দল যেমনই হোক, প্রতি বিশ্বকাপেই সবাই তাদের ফেবারিট মনে করে। স্পেনের ক্ষেত্রে তা কেন হয় না? আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনকেও কি এখন থেকে ব্রাজিল-আর্জেন্টিনার জায়গায় রাখার সময় এসে গেছে?

মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেন জিতেছে ১-০ গোলে। অপ্রত্যাশিত হার আর্জেন্টিনার। এই জয়-পরাজয় নিয়ে কী ভাবছেন ভক্তরা?

আর্জেন্টিনার হয়ে মেসির শেষটা কী জঘন্য হলো! স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে যে ফুটবল খেলেছে আর্জেন্টিনা, মেসির ক্যারিয়ারে সেটা কালো দাগ হয়েই থাকবে। মেসির লিগ্যাসিতে কি তাতে প্রভাব পড়বে? তার চেয়েও বড় প্রশ্ন, মেসি যুগের শেষে আর্জেন্টিনার জন্য কী আছে?

মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, হয়তো আর্জেন্টিনার হয়েও শেষ। স্পেনের বিপক্ষে সেই ম্যাচেই কী জঘন্য ফুটবল খেলল লিওনেল স্কালোনির দল! বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা আসলে কী করতে চেয়েছিল? কেন এমন জঘন্য ফুটবল খেলেছে, কোথায় ভুল হয়েছে– বিশ্লেষণ দেখুন চরচায়।

ফাইনালের আগে মেসির নামই বেশি এসেছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলের দাবিদার হিসেবে। কেউ কেউ হয়তো এমবাপ্পের নামও বলেছেন। কিন্তু স্পেন বিশ্বকাপ জেতার পর দেখা গেল, গোল্ডেন বল দেওয়া হলো রদ্রিকে! সিদ্ধান্তটা কি ঠিক হলো?

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের পর লামিন ইয়ামালের শৈশবের এলাকা রোকোফোন্ডায় উৎসবের জোয়ার বয়ে গেছে। এই ফুটবলার প্রতিটি গোলের পর তার প্রিয় রোকোফোন্ডার পোস্টাল কোড ৩০৪ প্রদর্শন করে নিজের শিকড়কে সম্মান জানান।

মেসির পায়ে বল আসার পর তাকে আটকানোর চেয়ে, মেসির কাছে যেন বলটা পৌঁছাতেই না পারে—সেই সর্বাত্মক চেষ্টা চালিয়েছে স্পেন। আর্জেন্টিনার মিডফিল্ড থেকে মেসির সংযোগটাই বিচ্ছিন্ন করে দেওয়া হলো। রদ্রি, পেদ্রি কিংবা ফাবিয়ান রুইজরা পুরো ম্যাচজুড়ে জালের মতো বিছিয়ে রাখলেন তাদের পজিশন।

মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেন জিতেছে ১-০ গোলে। ফাইনালের আগে গোল্ডেন বল জেতার বড় ফেভারিট ছিলেন মেসিই। ২০১৪ ও ২০২২ সালের পর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সুযোগ ছিল তিনবার এই খেতাব জেতার। তবে তাকে হারিয়ে আসর জুড়ে স্পেনের মাঝমাঠের কাণ্ডারি রদ্রি প্রথমবারের মত জিতেছেন গোল্ডেন বল।

এমবাপ্পে টুর্নামেন্ট শেষ করেছেন ৮ ম্যাচে সর্বোচ্চ ১০ গোল আর ৪ এসিস্ট নিয়ে। আর মেসির গোল ৮টি, এসিস্ট ৪টি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর বুয়েনেস এইরেসের ওবেলিস্কে সমর্থকদের জমায়েত রূপ নিয়েছে সহিংসতায়। রোববার রাতে পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারলে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফিফা বিশ্বকাপে ফাইনাল ম্যাচকে সামনে রেখে ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস এই আয়োজন করে।

মেসি কীভাবে জিতবেন গোল্ডেন বুট?

১২০ মিনিটে অবশ্য গোলের জন্য ৩টা শট নেওয়া গেছে, তবে একটিও যে ছিল না লক্ষ্যে। অর্থাৎ, দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্পেনের পাসিং ফুটবলের কাছে বন্দী হয়ে গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়েছে আর্জেন্টিনা।

দশ জনের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন। মেসিরা যে ফুটবল খেলেছেন, সেটাকে জঘন্য বললেও কম বলা হয়।