Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
ফ্রান্স ২ : ০ মরক্কো

মরক্কোও বুঝল, এই ফ্রান্সকে আটকানো মুশকিলই নয়, অসম্ভবও বটে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮: ৩৪
মরক্কোও বুঝল, এই ফ্রান্সকে আটকানো মুশকিলই নয়, অসম্ভবও বটে

খেলার ধরন বিবেচনায় কোয়ার্টার ফাইনালের দলগুলোর মধ্যে মরক্কো আর সুইজারল্যান্ডেরই সম্ভবত ফ্রান্সকে আটকানোর সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। সুইজারল্যান্ডের সঙ্গে যেহেতু ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাই মরক্কোকেই দেখা হচ্ছিল সবচেয়ে বড় হুমকি হিসেবে।

Advertisement

স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো দল ফ্রান্সের বিপক্ষে জিতলে সেটা হবে নির্দিষ্ট দিনে আক্রমণের খেলোয়াড়দের দক্ষতার কারণে। বাকি দলগুলোর চেয়ে ধারে-ভারে কিছুটা পিছিয়ে থাকায়, ডিফেন্সিভ ফুটবল খেলায় দক্ষতার কারণেই মরক্কোর যা কিছু সম্ভাবনা আছে বলে মনে হচ্ছিল অনেকের।

কিন্তু বোস্টনে আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিটজুড়ে যা হলো, সেটা বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সমাধান-অসাধ্য মনে হওয়া প্রশ্নটাকেই আবার সামনে আনল – এই ফ্রান্সকে কেউ আটকাতে পারবে? এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের ফুটবল কাল মরক্কোকে বুঝিয়ে দিল, এই ফ্রান্সকে আটকানো মুশকিলই নয়, অসম্ভবও বটে।

স্কোরলাইন বলবে, ম্যাচে ২-০ গোলে জিতে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। চার বছর আগে কাতারে সেমিফাইনালেও মরক্কোর বিপক্ষে এই ব্যবধানেই জিতেছিল দিদিয়ের দেশঁর দল। কিন্তু ম্যাচের গল্পটা বলবে, ইয়াসিন বুনু বারবার বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে পাঁচ-ছয় গোলও পেতে পারত ফ্রান্স। প্রথমার্ধেই মরক্কোর একটি শটের বিপরীতে ফ্রান্সের শট ছিল ১৩টি!

Advertisement
Advertisement
Advertisement

দ্বিতীয়ার্ধে ৬০ থেকে ৬৬ – এই সাত মিনিটেই গোল দুটি পেয়ে গেছে ফ্রান্স। ৬০ মিনিটে যখন আক্ষরিক অর্থেই ‘কামেথ দ্য আওয়ার’, ‘কামেথ দ্য ম্যান’ এমবাপ্পে! প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন। ফ্রান্সের একের পর এক শট বুনুর হাতে ফিরতে দেখেছেন। কিন্তু এমবাপ্পেকেও তাতেও আটকানো গেলে তো! ট্রেডমার্ক ফিনিশে এগিয়ে দিলেন ফ্রান্সকে।

ছয় মিনিট পর বনে গেলেন সাহায্যকারী। দেম্বেলের গোল এল এমবাপ্পের পাস থেকে। মরক্কো সেখান থেকে আর ফিরতে হবে, সেই বিশ্বাস মরক্কোরই-বা কতটা ছিল, তা নিয়ে আলোচনা হতে পারে।

আলোচনা নিশ্চিতভাবেই হচ্ছে এ নিয়ে যে, এই ফ্রান্সকে আটকানো কি আর কারও পক্ষে সম্ভব? সেমিফাইনালে স্পেন বা বেলজিয়ামের যারাই আসুক, ফ্রান্সকে টানা তৃতীয় ফাইনাল থেকে দূরে রাখা কঠিনই হবে তাদের জন্য।

বিষয়: ফ্রান্স ফুটবলমরক্কোফিফা বিশ্বকাপ ২০২৬কিলিয়ান এমবাপ্পে
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।