Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
স্পেন ২ : ১ বেলজিয়াম

স্পেনের ঝরল ঘাম, বাদ পড়ল বেলজিয়াম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮: ০২
স্পেনের ঝরল ঘাম, বাদ পড়ল বেলজিয়াম

মিকেল মেরিনো! আবার!

Advertisement

পর্তুগালের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে বদলি নেমে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। বেলজিয়ামের বিপক্ষে আজ লস অ্যাঞ্জেলসে যখন স্পেন রাস্তা খুঁজে পাচ্ছে না, আবারও মেরিনোকেই স্মরণ করলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এবং আবারও স্পেনের নায়ক মেরিনো!

৮৬ মিনিটে নেমেছেন মেরিনো। ৮৮ মিনিটেই দেখা গেল, দুই হাত দুই দিকে ছড়িয়ে আকর্ণবিস্তৃত হাসিতে উদ্‌যাপন করছেন ‘মিডফিল্ডার-কাম-গোলস্কোরার’ মেরিনো! স্পেন ২-১ বেলজিয়াম! ওই ব্যবধানেই ঘাম ঝরিয়ে ম্যাচটা জিতে সেমিফাইনালে উঠে গেল স্পেন!

সেমিফাইনালে স্পেনের অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

Advertisement
Advertisement
Advertisement

একটু অবাকই লাগে যখন শোনা যায়, এ নিয়ে মাত্র দ্বিতীয়বার সেমিফাইনালে উঠল স্পেন! এর আগেরবার কবে, সেটা অবশ্য কাউকে মনে করিয়ে দিতে হওয়ার কথা নয়। স্পেনের বিশ্বকাপ জেতার তো মাত্র ১৬ বছরই হলো!

স্পেন যখন উল্লাসে মাতোয়ারা, লস অ্যাঞ্জেলসে আজ সবচেয়ে বেশি দহনে পুড়েছেন সম্ভবত বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। ৭০ মিনিটে চোট নিয়ে তাকে উঠে যেতে না হলে হয়তো এই গোলটা খেতেই হতো না বেলজিয়ামকে! তার বদলি নামা সেন লামন্সের ভুলেই যে গোলটা খেল বেলজিয়াম!

বক্সের বাইরে থেকে স্পেন ডিফেন্ডার পাও কুবার্সির শটটা লামন্সের একেবারে গায়ের দিকেই এসেছে। মাটিতে পড়ে শটটা যেভাবে ঠেকানোর চেষ্টা করেছেন লামন্স, গোলকিপারদের একেবারে রুটিন সেইভ বলা যায় সেটাকে। কিন্তু এই রুটিন সেইভ করতে গিয়েই বেগড়বাই করে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেডে অসাধারণ একটি মৌসুম কাটিয়ে বিশ্বকাপে যাওয়া লামন্স। বল তার হাত থেকে ফসকে পড়ল ছয় গজের বক্সেই। মেরিনো শুধু সুযোগটার সদ্ব্যবহার করলেন!

একই কথা বলা যায় ফাবিয়ান রুইসের ক্ষেত্রেও। পেদ্রিকে শুরুর একাদশে না রেখে এই ম্যাচে হঠাৎ রুইসকে শুরুর একাদশে নামিয়ে দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করলেন রুইস ৩০ মিনিটে। ম্যাচজুড়ে ডানদিক থেকে বারবার বেলজিয়াম বক্সের দিকে ঢোকা লামিন ইয়ামালের কাটব্যাক ধরে দানি অলমোর শট বেলজিয়াম গোলকিপার কোর্তোয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বলটা তিনি ঠেকানোর পর পড়ল ছয় গজের বক্সেই। সবার আগে দৌড়ে এসে বলটা জালে জড়িয়ে দিলেন রুইস।

বেলজিয়াম অবশ্য স্পেনকে আজ ছেড়ে কথা বলেনি। স্পেনেরই দাপট ছিল, স্বাভাবিক, তবে বারবার বেশ গতিতে পাল্টা আক্রমণে ওঠা বেলজিয়াম প্রথম গোলটা খাওয়ার মিনিট দশেকের মধ্যেই সমতায় ফেরে। সেখানে অবশ্য গোলটা শার্ল দো কেতেলেয়ারে করলেও খেল দেখিয়েছেন এক ম্যাচ পর শুরুর একাদশে ফেরা কেভিন ডি ব্রুইনা।

সেনেগালের বিপক্ষে রাউন্ড অব থার্টি টু-তে বেলজিয়াম ২-০ গোলে পিছিয়ে পড়ার পর কোচ রুদি গার্সিয়া একসঙ্গে ডি ব্রুইনা আর ডোকুকে উঠিয়ে নেন, তারপর থেকেই হঠাৎ ভালো খেলতে শুরু করেছিল বেলজিয়াম। রাউন্ড অব সিক্সটিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ দুজনকে শুরুর একাদশে খেলানইনি গার্সিয়া। ৩৫ বছরের ডি ব্রুইনা না থাকাতেই বেলজিয়াম কীভাবে বরং টুর্নামেন্টে নিজেদের ফিরে পেয়েছে, সে নিয়ে বিশ্লেষণও হয়েছে অনেক। কিন্তু আজ বেলজিয়াম পিছিয়ে পড়ার পর সমতা ফেরানো গোলে রাস্তাটা খুলে দিয়েছে ডি ব্রুইনারই এক ছোট্ট স্পর্শ।

মিডফিল্ডার আমাদু ওনানা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এসিএল-এর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই আগেভাগে ছিটকে পড়ায়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ খেলা ইউরি তেলেমানসও চোটের কারণে না থাকায় ডি ব্রুইনাকে একাদশে ফেরানো ছাড়া উপায়ও ছিল না বেলজিয়াম কোচের। ৪১ মিনিটে স্পেন বক্সের মাথায় ডি ব্রুইনার একটা ছোট্ট স্পর্শই ডানদিকে কাস্তানিয়েকে ফাঁকায় বলটা দিয়ে দেয়। কাস্তানিয়ের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন কেতেলেয়ারে। এবারের বিশ্বকাপে প্রথম গোল খেল স্পেন।

বেলজিয়াম তখন লড়াইয়ে ফিরে এসেছিল। শেষ পর্যন্তও লড়ে গিয়েছিল। কিন্তু বদলি নামতে হওয়া গোলকিপারের এক ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের।

বিষয়: বেলজিয়ামলামিনে ইয়ামালস্পেন ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’