Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমবাপ্পে ‘মেসি’ হয়েই মেসিকে ছাড়িয়ে গেলেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯: ৩৯
এমবাপ্পে ‘মেসি’ হয়েই মেসিকে ছাড়িয়ে গেলেন

কী অদ্ভুত মিল দুজনের সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সে!

Advertisement

মিশরের বিপক্ষে শেষ ষোলোতে মেসি একটা পেনাল্টি মিস করলেন। এরপর দ্বিতীয়ার্ধে এক গোল আর এক অ্যাসিস্টে ম্যাচ ঘুরিয়ে দিলেন। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা সেদিন মেসির চোখধাঁধানো পারফরম্যান্সেই সমতায় ফিরেছিল, শেষ পর্যন্ত এনসো ফের্নান্দেসের গোলে তো জিতেই গেল ৩-২ ব্যবধানে।

ফ্রান্সের অত নাটকীয়তার দরকার পড়েনি, মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কাল সহজেই ২-০ গোলে জিতেছে ফ্রান্স। কিন্তু সে পথে এমবাপ্পে হয়ে গেলেন ‘মেসি।’ ম্যাচের ২৮ মিনিটে একটা পেনাল্টি মিস করলেন ফ্রান্স অধিনায়ক। এরপর দ্বিতীয়ার্ধে এক গোল আর এক অ্যাসিস্টে দলকে জিতিয়ে দিলেন।

এতে একটি রেকর্ডে মেসিকে ধরে ফেলার খুব কাছে চলে গেলেন এমবাপ্পে, আরেক দৌড়ে মেসিকে ছাড়িয়েও গেলেন।

Advertisement
Advertisement
Advertisement

কোন রেকর্ড? এই গোলেই বিশ্বকাপে ২০ ম্যাচে ২০ গোল হয়ে গেল এমবাপ্পের! মিশরের বিপক্ষে গোলটি ছিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মেসির ২১তম। এবারই মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যান কি না এমবাপ্পে, সেটা এখন বড় প্রশ্ন।

অন্যদিকে এবারের গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে আবার পেছনে ফেলে দিয়েছেন এমবাপ্পে। গোলের হিসাবে এখনো মেসির সমতায়ই আছেন ফরাসি ফরোয়ার্ড – এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুজনের গোল ৮টি করে। তবে গোল সংখ্যায় সমতা থাকলে অ্যাসিস্টের হিসাবই তো সামনে আসে, সেখানে মেসিকে ছাড়িয়ে এগিয়ে যান এমবাপ্পে। গতকাল দেম্বেলের গোলে শেষ পাসটি দেওয়া এমবাপ্পের এবারের বিশ্বকাপে অ্যাসিস্ট হলো ৩টি, অন্যদিকে সতীর্থদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেও মেসির অ্যাসিস্ট এখন পর্যন্ত মাত্র একটি।

টানা তৃতীয় ফাইনাল, তিন বিশ্বকাপে দুই শিরোপার হাতছানি ফ্রান্সের, এর মধ্যে এমবাপ্পেকে হাতছানি দিচ্ছে একাধিক – সেটাও টানা দুই – বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হওয়ার রেকর্ড।

বিষয়: কিলিয়ান এমবাপ্পেফিফা বিশ্বকাপ ২০২৬মরক্কোফ্রান্স ফুটবললিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।