
আসলে কোনো সামাজিক আচরণগত পরিবর্তনই হুট করে তৈরি হয় না। এর পেছনে নানামাত্রিক রাজনৈতিক, অর্থনৈতিক কারণ থাকে। আমাদের এই দেশটা সংকট ছাড়া খুব বেশি সময় থাকেনি। বেশির ভাগ সময়ই বহুমাত্রিক সংকটে ভুগে চলেছে বাংলাদেশের মানুষ। কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষ সংকট তাড়া করছে মানুষকে। ফলে উৎসবের উপলক্ষ বেশ কম। আর যখনই

মরক্কো কি পরাশক্তি হয়ে উঠছে? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো দলের কি এখন থেকেই মরক্কোকেও পরাশক্তির মতো করেই দেখা উচিত? হাকিমি, ব্রাহিম, বুনু, বুয়াদ্দিদের দল এবারও আফ্রিকার মুখ হয়ে উঠেছে। গত বিশ্বকাপ থেকে এবার মরক্কোর খেলার স্টাইলে কী বদল এসেছে?
আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই। ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে যাওয়ায় দুটি পেনাল্টি নিয়ে আলোচনা হচ্ছে না। পর্তুগালের ক্ষেত্রেও ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে আলোচনা চলেছে। কিন্তু ভিএআর থাকার পরও কেন এত বিতর্ক? বিশ্বকাপে ২০১৮ থেকেই ভিএআর চলছে, কিন্তু তাতে বিতর্ক যেন কমছেই না।

নেইমারের ব্রাজিল আর রোনালদোর পর্তুগাল বাদ পড়েছে। আজ লিওনেল মেসির আর্জেন্টিনার পালা? সালাহর মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ আর খেলার কৌশল কী হওয়া উচিত? আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কোন কোন দিকে নজর দেওয়া উচিত? বিশ্লেষণ দেখুন চরচায়।

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের হেক্সা মিশন শেষ, নেইমারও ব্রাজিল দলকে জানিয়ে দিলেন বিদায়। পেলে, রোনালদো, রোনালদিনিওর পর যাকে ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিল ব্রাজিল, সেই নেইমার ব্রাজিলকে তেমন বলার মতো কোনো ট্রফিই দিতে পারলেন না। কিন্তু ব্রাজিলের জার্সিতে নেইমারকে কি শুধুই ট্রফি দিয়ে মনে রাখা উচিত?

ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর প্রশ্নটা উঠছে। নরওয়ের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর মাতেউস কুনিয়ারা থাকতে কেন গিমারাইসকে পেনাল্টি নিতে পাঠানো হয়েছিল? ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ কার্লো আনচেলত্তি। তিনি এর একটা ব্যাখ্যা দিয়েছেন

নেইমার যখন চোটে, ভিনিসিয়ুস বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন। এর কারণ কি কার্লো আনচেলত্তিই? রেয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসকে অবশেষে ব্রাজিলের জার্সিতেও দেখা যাচ্ছে কি? পরিসংখ্যান কী বলে? এর পেছনে ট্যাকটিক্যালি কী কী কারণ থাকতে পারে?

নেইমার কি শুরু থেকেই খেলবেন, নাকি পরে বেঞ্চ থেকে নামবেন? কার্লো আনচেলত্তি আজ নরওয়ের বিপক্ষে একাদশটা কীভাবে সাজাবেন? মিডফিল্ডে দুজন না তিনজন, ফরোয়ার্ড কি তিনজনই থাকবে নাকি চারজন? আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে একাদশ কেমন হতে পারে পরে গুঞ্জন শোনা যাচ্ছে, কেমন হওয়া উচিত – বিশ্লেষণ দেখুন চরচা-য়।

নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই কান্নায় ভেঙে পড়েন নেইমার। এরপর মিক্সড জোনে তিনি বলেছেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন এটা শেষ। (ব্রাজিলের জার্সিতে) আমার শুরুটা এখানেই হয়েছিল, শেষটাও এখানেই হল।”

ম্যাচের শুরু থেকে অনেকটা চুপচাপ থাকা আর্লিং হালান্ড বলার মতো সুযোগ পেয়েছেন খুব কম, সেটাই কাজে লাগিয়ে দুই গোল করে ফেললেন! ব্রাজিলকে বিদায় করে দিলেন দুই গোল করে। নরওয়ে স্ট্রাইকারের মতো একজন স্ট্রাইকার ব্রাজিলের নেই অনেক বছর ধরে।

হালান্ডের দুই গোলেই ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে গেছে নরওয়ে। এর আগে কখনো বিশ্বকাপের নকআউট পর্বে জয় না পাওয়া নরওয়ে সে ইতিহাস পাল্টেছে শেষ ৩২-এ, আজ ব্রাজিলকে হারিয়ে লিখেছে নতুন ইতিহাস।

বিরতির আগে গোল না দেখা ব্রাজিল-নরওয়ে ম্যাচে আজ একেবারে আহামরিও হয়তো কিছু হয়নি, দুই বক্সে ঘটনার সংখ্যা একেবারে আঙুলে গোনার মতো। কিন্তু যে অল্প কিছু ঘটনা ঘটেছে, তাতেই ইতিহাসের বই উল্টেপাল্টে দেখতে হচ্ছে।

ব্রাজিল, আবার সেই নরওয়ে! ২৮ বছরের কান্না শেষে ইতিহাস লিখতে নামছে হালান্ডরা

ব্রাজিলে একটি সেলুনের চুলের কাট বেশ জনপ্রিয়তা পেয়েছে। রিও ডি জেনিরোর সেলুনটি দেশের জাতীয় পতাকার থিমে চুলের স্টাইল বদলে দিচ্ছে। স্টাইলের নাম রাখা হয়েছে ‘হেক্সা কাট’। কেননা, ব্রাজিলিয়ানদের প্রত্যাশা এবার ষষ্ঠবারের মতো ব্রাজিল ফুলটবল বিশ্বকাপ জয় করবে।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ভারতে উত্তর কলকাতার একটি গলি পরিচিতি পেয়ে গেছে ‘ফিফা গলি’ হিসেবে। ফুটবলপ্রেমীরা প্রায় ১০০ মিটার দীর্ঘ গলিটিকে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকার রঙ ও থিমে সাজিয়ে তুলেছেন।

জার্মানি আর নেদারল্যান্ডস বাদ পড়েছে। মেসির আর্জেন্টিনা, নেইমার আর ভিনিসিয়ুসের ব্রাজিল, এমবাপ্পের ফ্রান্স, রোনালদোর পর্তুগাল, ইয়ামালের স্পেন, কেইনের ইংল্যান্ড টিকে আছে। কেউ দাপট দেখিয়ে, কেউ কোনোরকমে শেষ ষোলোতে উঠেছে। শেষ পর্যন্ত এই দলগুলোর কেউই জিতবে বিশ্বকাপ?

১৯৭৪ বিশ্বকাপে কঙ্গো খেলেছিল। তখন দেশটির নাম ছিল জায়ার। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ স্বৈরশাসক মবুতুর হুমকি মাথায় নিয়ে খেলেছিল খেলোয়াড়েরা। কী হয়েছিল ৫২ বছর আগে?

হঠাৎ করে কি সবাই ব্রাজিলকে ভয় পাচ্ছে? হঠাৎ করেই কেন যেন বদলে গেছে দৃশ্যপটটা। বিশ্বকাপ শুরুর আগে যারা ব্রাজিলের নানা ধরনের খুঁত ধরছিলেন, তাদের মুখেই এখন ব্রাজিলের সম্ভাবনার কথা। সব শেষ দুটি ম্যাচে, বিশেষ করে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২–এর ম্যাচটি জিতে ব্রাজিল কি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে?

ফুটবল হাসায়, ফুটবল কাঁদায়। ফুটবল আবেগের পরীক্ষা নেয়। নিছক একটা খেলাই হয়ে ওঠে মানুষের হৃদয়ের অনুভূতি। বিশ্বকাপে রাউন্ড অব ৩২–এ ব্রাজিলের কাছে হেরে গেছে জাপান। টোকিওতে দেশের খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকেরা কাল হৃদয় ভঙ্গের বেদনায় পুড়েছেন।

জাপানের গোলকিপার জায়ন সুজুকির পারফরম্যান্স আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করেছে। এবারের বিশ্বকাপে তিনি আগাগোড়াই দুর্দান্ত। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস, কুনিয়াদের সামনে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তিনি খেলতে পারতেন যুক্তরাষ্ট্র কিংবা ঘানার হয়েও…