Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ব্রাজিলের কী ছিল না? একজন হালান্ড, একজন শেলডেরুপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪: ৫৭
ব্রাজিলের কী ছিল না? একজন হালান্ড, একজন শেলডেরুপ

নেইমারকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামিয়েছেন ৬৮ মিনিটে। তখনো ম্যাচ গোলশূন্য। নেইমার একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের গোলটি করলেন, ততক্ষণে ব্রাজিলের বাড়ি ফেরার টিকিট কাটা হয়ে গেছে।

Advertisement

ভিনিসিয়ুস শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন। এমনই খেললেন যে, আপনি বলতে পারেন ভিনি ভালো খেলেছেন, আবার আপনি বলতে পারেন ভিনি বাজে খেলেছেন। ব্রাজিলের সব আক্রমণ বলতে গেলে ভিনিকে ঘিরেই হয়েছে, কিন্তু তার প্রায় ৯৯ শতাংশতেই প্রতিপক্ষ বক্সের সামনে গিয়ে ভিনি ভুল সিদ্ধান্তটা নিয়েছেন। কয়েকবার নেইমারকে পাস দিয়ে নিজে বক্সে বা বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ভিনি নিজেই বল নিয়ে কাটাতে গিয়ে উল্টো বল হারিয়েছেন। একবার তো তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ভয়ংকর পাল্টা আক্রমণ গড়েছিল নরওয়ে! আবার উল্টোদিকে কয়েকটা সুযোগও তৈরি করেছেন ভিনি।

আনচেলত্তি এনদ্রিককে বদলি নামিয়েছেন ৫৮ মিনিটে। নামার মিনিট দুয়েকের মধ্যেই ভিনির দারুণ পাসে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন, কিন্তু গোলটা করতে পারেননি এনদ্রিক।

ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, কিন্তু গোল করতে পারেননি ব্রুনো গিমারায়েস। নরওয়ের দুই গোলের পর দারুণ পজিশনে বল পেয়েছিলেন কাসেমিরো, তার কাজ ছিল বলটা পোস্টের আড়াআড়ি পাঠানো। কিন্তু চাপের মুখে এত জোরেই ক্রস করলেন কাসেমিরো যে, বলে পা ছোঁয়ানোর মতো অবস্থায়ই যেতে পারেননি নেইমাররা।

Advertisement
Advertisement
Advertisement

এই যখন ব্রাজিলের অবস্থা, উল্টোদিকে কী দেখা গেল? ম্যাচের শুরু থেকে অনেকটা চুপচাপ থাকা আর্লিং হালান্ড বলার মতো সুযোগ পেয়েছেন খুব কম, সেটাই কাজে লাগিয়ে দুই গোল করে ফেললেন! ৭৯ মিনিটে ক্রসে হেড করলেন পুরো ম্যাচে গায়ের সঙ্গে লেগে থাকা ব্রাজিল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়েসকে ফাঁকি দিয়ে, তার মিনিট দশেক পর পাল্টা আক্রমণে ওঠা নরওয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা গোলটি হালান্ড করলেন বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে।

রোনালদো, রোমারিও, পেলের দেশ আজ অন্য দেশের স্ট্রাইকারকে দেখে আফসোসে পোড়ার দশা। কত বছর হয়ে গেল ব্রাজিল তাদের ৯ নম্বর জার্সির যোগ্য একজন স্ট্রাইকার পেল না!

দুই গোলেই অবদান দ্বিতীয়ার্ধে বদলি নামা শেলডেরুপের মতো অবদান রাখতে পারলেন না ব্রাজিলের কোনো উইঙ্গারও। বদলি নামার পর থেকে কী নিজেদের রক্ষণে সাহায্য করা, কী ব্রাজিল বক্সের সামনে গিয়ে ত্রাস ছড়ানো – দুই দিকেই কী দারুণ অবদান রেখছেন শেলডেরুপ!

ব্রাজিল তেমন কাউকে খুঁজে পেল না, যার মূল্য চুকাতে হলো বাড়ি ফেরার প্লেনের টিকিট কেটে।

বিষয়: নরওয়েব্রাজিল ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী