Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সোভিয়েত পুনরুদ্ধার ও ন্যাটো আক্রমণের ‘কোন ইচ্ছা নেই’ পুতিনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮: ২৭
সোভিয়েত পুনরুদ্ধার ও ন্যাটো আক্রমণের ‘কোন ইচ্ছা নেই’ পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনরুদ্ধার করতে চান, ইউরোপের এমন দাবিকে মিথ্যাচার বলেছে ক্রেমলিন। একইসঙ্গে, ন্যাটোর সদস্য রাষ্ট্র আক্রমণ করার পুতিনের পরিকল্পনা রয়েছে, এই কথাটিকে ক্রেমলিন 'সম্পূর্ণ বোকামি' বলে আখ্যা দিয়েছে।

Advertisement

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গত সোমবার বলেছেন, পুতিন 'পুরোনো সোভিয়েত ইউনিয়ন' ফিরিয়ে আনতে চান এবং ইউরোপকে তাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, রুশ রাষ্ট্রীয় নীতিমালায় ন্যাটো আক্রমণের জন্য বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বিরোধী দলের নেতারাও পুতিনের বিষয়ে একই ধারণা পোষন করেন। তাদের অনেকে বলেন, পুতিনের রাশিয়া অযৌক্তিকতা এবং দমন-পীড়নের এক শক্তিশালী মিশ্রণে ক্ষয় হচ্ছে, যা সোভিয়েত ইউনিয়নের লিওনিদ ব্রেজনেভের আমলের সঙ্গে তুলনীয়। অন্যদিকে মের্জের মতো আরও অনেক পশ্চিমা নেতারা মনে করেন যে, পুতিন যদি ইউক্রেনে জয়ী হন, তবে একদিন তিনি ন্যাটো আক্রমণ করবেন।

কিন্তু পুতিন বারবার তাদের এই দাবি অস্বীকার করে জানিয়েছেন যে, ন্যাটোর উপর আক্রমণ করার কোনো পরিকল্পনা তার নেই এবং তার মতে ন্যাটোর প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্বের বিপরীতে রাশিয়ার জন্য এমন পদক্ষেপ বোকামি হবে।

Advertisement
Advertisement
Advertisement

সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণকারী পুতিন ২০০৫ সালে সোভিয়েত ইউনিয়নের পতনকে বিংশ শতাব্দীর বৃহত্তম ভূ-রাজনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছিলেন, কারণ এর ফলে কোটি কোটি রুশ নাগরিক দরিদ্র হয়ে পড়ে এবং রাশিয়া স্বয়ং ভাঙনের হুমকির মুখে পড়েছিল।

মের্জের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “এই দাবি সত্য নয়। ভ্লাদিমির পুতিন সোভিয়েত পুনরুদ্ধার করতে চান না, কারণ এটি অসম্ভব এবং তিনি নিজেও বারবার এই কথা বলেছেন।”

পেসকভ বলেন, “এ বিষয়ে কথা বলা আমাদের অংশীদারদের প্রতি শ্রদ্ধাহীনতা। স্পষ্টতই, জনাব মের্জ এই বিষয়টি জানেন না।”

বিষয়: রাশিয়াজার্মানসোভিয়েত ইউনিয়নইউরোপইউক্রেনজার্মানিরাজনীতিন্যাটোভ্লাদিমির পুতিন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।