Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে: তথ্য উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৫৩
শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে: তথ্য উপদেষ্টা
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

পোশাকশ্রমিকদের আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বরেই সীমাবদ্ধ থাকবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এমন তৎপরতা চলতে পারে বলে মনে করছে সরকার এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Advertisement

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে এসব অস্থিরতা সৃষ্টি করছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ বলেন, “বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত এ ধরনের চেষ্টা চলতে পারে বলে সরকার মনে করে।”

উপদেষ্টা বলেন, “এটা ডিসেম্বর না। এটা পুরো সময়, যতদিন উনি বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি এবং আমরা এটাকে প্রতিহত করব।”

১৯৯১ সালের নির্বাচনের পর সংসদের প্রথম দিনে শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “ওই সময় নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, এই সরকারকে এক দিনও শান্তিতে থাকতে দেবেন না। সেই মানসিকতার প্রতিফলন এখনও থাকতে পারে।”

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ ছিল মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন police-mg workers-clash

পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পুনর্নির্ধারণ করা হতো। সর্বশেষ ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।”

অতীতের মজুরি পুনর্নির্ধারণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এবার শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে সরকার।”

ডা. জাহেদ বলেন, “মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পোশাকশ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠছে। সরকার এ বাস্তবতা অস্বীকার করছে না। শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়েই নির্ধারিত সময়ের আগে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এরপরও যেভাবে সহিংসতা অব্যাহত রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।”

শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের মধ্যে সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, “কিছু মানুষের মধ্যে যে ধরনের সহিংস আচরণ দেখা গেছে, তা কোনোভাবেই প্রকৃত পোশাকশ্রমিকদের আচরণ হতে পারে না।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির কাছে থাকা বিপুল অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা থাকতে পারে।”

বিষয়: উপদেষ্টাপ্রধানমন্ত্রীআন্দোলননির্বাচনমূল্যস্ফীতিআওয়ামী লীগশ্রমিকশেখ হাসিনা
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘বিদেশি’ বনাম ‘ত্যাগী’: বিএনপির ভেতরে কি নেতৃত্বের দ্বন্দ্ব?

  • ২

    ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বড় জুয়া

  • ৩

    জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

  • ৪

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

  • ৫

    কওমি মাদরাসা কেন এত রক্ষণশীল?

সম্পর্কিত
  • জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

    জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

    জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।

  • এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    ২০২৫ সালের গ্রীষ্মের দলবদলে টেনেরিফেতে যোগ দিয়েছিলেন দে মিগেল। গত মৌসুমে ক্লাবটির স্পেনের দ্বিতীয় বিভাগে প্রমোশন পাওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজ্ঞ এই স্ট্রাইকারের।

  • সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও এসে ছামিয়াদের বাড়িতে ওঠেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন।

  • কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।