Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বেশি সময় নষ্ট করেছে ইরান, খেসারত দিতেই হবে: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৯: ২৯
বেশি সময় নষ্ট করেছে ইরান, খেসারত দিতেই হবে: ট্রাম্প

একে অপরের ওপর পাল্টা সামরিক হামলা চালানোর পর নতুন করে হুমকি বিনিময়ে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ কর্মকর্তারা। ফলে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সমঝোতা প্রক্রিয়া এখন গভীর সংকটে।

Advertisement
Advertisement
Advertisement

বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জের ধরে আজ বুধবার হরমুজ প্রণালির কাছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সাইট ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর জবাবে বাহরাইন ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরস (আইআরজিসি)। কুয়েতও তাদের ওপর হওয়া একটি হামলা প্রতিহত করার দাবি করেছে।

এই সামরিক সংঘাতের পর নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ বিশৃঙ্খল। ইরানের নৌ ও বিমানবাহিনীর কোনো অস্তিত্বই নেই এবং দেশটি যুদ্ধে পুরোপুরি পরাজিত হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, একটি চমৎকার চুক্তিতে পৌঁছাতে ইরান বড্ড বেশি সময় নষ্ট করেছে এবং এখন তাদের এর ‘খেসারত’ দিতে হবে।

ট্রাম্পের এই কঠোর অবস্থান মাত্র একদিন আগের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত রূপ। কারণ, গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, দুই দেশ একটি ‘অত্যন্ত চমৎকার’ চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, তার দেশ যেকোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। একইসঙ্গে তিনি দাবি করেন, আমেরিকা ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে পরাজয়ের স্বাদ পেয়েছে।

এদিকে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, “আমেরিকা পরস্পরবিরোধী বার্তা পাঠিয়ে, বারবার অবস্থান পরিবর্তন করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াটিকে ক্ষতিগ্রস্ত করছে।”

পরিস্থিতি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়ে তিনি জানান, যেকোনো সফল কূটনীতির জন্য ন্যূনতম স্থিতিশীলতা থাকা জরুরি। এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয়: সামরিক ঘাঁটিইরানসামরিক বাহিনীআইআরজিসিড্রোনমার্কিন প্রেসিডেন্টক্ষেপণাস্ত্রডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

  • ২

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

  • ৩

    ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • ৪

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

  • ৫

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সম্পর্কিত
  • প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

    প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

    প্রতিবেশী প্রত্যেক দেশের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

  • ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ‘আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’ এবং ‘ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন । আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

  • নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।