Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৪: ৫৯
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ৩০ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

রাশিয়ার বিমান হামলায় বৃহস্পতিবার ইউক্রেনে অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভে একজন রয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত বিস্তৃত এসব হামলার জেরে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছিলেন। সফর শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানায়, কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের কয়েকটি আবাসিক নয় এমন স্থাপনায় আগুন লাগে বলে টেলিগ্রামে জানান মেয়র ভিটালি ক্লিচকো।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, রাজধানী কিয়েভে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এ ছাড়া, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। পোলতাভা অঞ্চলেও একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জেলেনস্কির জন্মশহর মধ্য ইউক্রেনের ক্রিভি রিহে নিহত ছয়জনের মধ্যে পাঁচ ও ১২ বছর বয়সী দুই কন্যাশিশু রয়েছে। শহরের প্রতিরক্ষা পরিষদের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাশিয়ার ভোরোনেজ অঞ্চল থেকে ছোড়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি বাড়িতে আঘাত হানে। এতে আটজন আহত হয়েছেন।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলাA Wildberries warehouse as smoke billows from it after a fire broke out–Reuters

টেলিগ্রামে ভিলকুল লেখেন, “এটি ছিল এক অন্ধকার রাত।” তিনি জানান, বড় একটি পরিবারের বাড়িতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভ শহরে দুটি আবাসিক ভবন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, এতে অন্তত ২৬ জন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

এর আগে জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি বলেন, ইউক্রেনের জনগণের নিরাপত্তা নির্ভর করছে মিত্র দেশগুলো কতটা আন্তরিকভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তার ওপর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ, লভিভ ও দিনিপ্রোপেত্রোভস্কসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি তিনটি কার্গো জাহাজেও হামলার দাবি করেছে তারা।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সদস্য পোল্যান্ড জানিয়েছে, রুশ হামলার প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

বিষয়: নিহতবিমান হামলাইউক্রেনরাশিয়াআহতইউক্রেন যুদ্ধইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ২

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৩

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৪

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

  • ৫

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।