Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সুযোগ আগামী গ্রীষ্ম পর্যন্ত: জেলেনস্কি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ৫৯
ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সুযোগ আগামী গ্রীষ্ম পর্যন্ত: জেলেনস্কি
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে তার আগমনের অপেক্ষায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ, ইউক্রেন। ২৪ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য আগামী গ্রীষ্মের শেষ পর্যন্ত একটি সুযোগ রয়েছে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে মিলে এক পৃষ্ঠার একটি প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মস্কোর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

জেলেনস্কি বলেন, প্রস্তাবের মধ্যে যুদ্ধবিরতি এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আগে আলোচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব রয়েছে। ওই অর্থনৈতিক অঞ্চল তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাপ্তাহিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, “এতে যুদ্ধবিরতির একটি ধারণা রয়েছে—এটাই মূল বিষয়। দ্বিতীয় অংশে রয়েছে মুক্ত অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমেরিকানদের প্রস্তাব।”

Advertisement
Advertisement
Advertisement

জেলেনস্কি বলেন, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানে চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন থেকে শুরু করে ২০২৭ সালের গ্রীষ্মের শেষ পর্যন্ত একটি সুযোগ তিনি দেখতে পাচ্ছেন। এর একটি কারণ হলো, যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান ঘনিয়ে আসছে।

চলতি মাসের শুরুতে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে প্রস্তাব দিয়েছে। তবে তিনি তখন বিস্তারিত কিছু জানাননি।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনা ভেস্তে যায়। এর পেছনে অন্যতম কারণ ছিল, রাশিয়ার আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি ইউক্রেন প্রত্যাখ্যান করে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতে ক্রমশ বেশি মনোযোগী হয়ে পড়ে।

যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কিUkraine's President Volodymyr Zelenskiy–Reuters

যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সর্বশেষ জানুয়ারিতে মস্কো সফর করেছিলেন। এরপর তারা এখনো কিয়েভ সফর করেননি।

মুক্ত অর্থনৈতিক অঞ্চলের ধারণা নিয়ে প্রশ্ন ক্রেমলিনের

এদিকে আজ মঙ্গলবার ক্রেমলিন দনবাসে মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলেছে, ওই ভূখণ্ড আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ এবং সে কারণে তৃতীয় কোনো পক্ষের পক্ষে এটি পরিচালনা করা সম্ভব হওয়ার সম্ভাবনা কম।

রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে, যদিও এসব অঞ্চলের পুরোটা তাদের নিয়ন্ত্রণে নেই। মস্কো বারবার বলেছে, যেকোনো সমাধানের ক্ষেত্রে ইউক্রেনকে ওই চারটি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সংঘাতের কথিত “মূল কারণগুলো”ও সমাধান করতে হবে।

ইইউ ও ন্যাটোর ভূমিকা নিয়েও প্রস্তাব

জেলেনস্কি বলেন, খসড়া প্রস্তাবের তৃতীয় বিষয়টি হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর ভূমিকা এবং এই লক্ষ্য অর্জনের জন্য “ইউক্রেন কী করতে প্রস্তুত”। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।

জেলেনস্কি বলেন, “আমি যে তিনটি ধারণার কথা উল্লেখ করেছি, সেগুলো শুধু ইউক্রেনের নিজস্ব ধারণা নয়।” তিনি জানান, এসব প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। এর কিছু অংশ এর আগে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচকদের অনুষ্ঠিত বৈঠক থেকে এসেছে।

বিষয়: যুক্তরাষ্ট্রযুদ্ধইউরোপীয় ইউনিয়নইউক্রেনরাশিয়াশান্তিচুক্তিভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধইউরোপন্যাটো
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।