
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
চরচা প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘আমি হব সকাল বেলার পাখি: নজরুল বর্ষ উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘‘প্রকৃত রাষ্ট্রনায়ক তিনিই, যিনি সমাজের প্রয়োজন বুঝতে পারেন। রাজনীতিবিদের গণ্ডি পেরিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উচ্চতায় পৌঁছেছিলেন। তিনি যেমন স্বাধীনতার ঘোষক হিসেবে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, তেমনি রাষ্ট্রক্ষমতায় এসে শিশুদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো জনপ্রিয় দূরদর্শী প্ল্যাটফর্ম চালু করেছিলেন।’’
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম তুলে ধরে তিনি বলেন, ‘‘শিশুতোষ সাহিত্য ও শিশু-কিশোরদের মনন গঠনে কবি নজরুলের অবদান অতুলনীয়। জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন যে নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কৃতি অসম্পূর্ণ। সে কারণেই তিনি জাতীয় কবি হিসেবে নজরুলকে খাঁটি ও উপযুক্ত রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করেছিলেন।’’
বর্তমান সামাজিক প্রেক্ষাপটের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘‘সমাজে মাদক ও অপরাধের ভয়াল থাবা ছড়িয়ে পড়ছে। শিশু-কিশোর ও যুবসমাজকে এসব অবক্ষয় থেকে রক্ষা করতে হলে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শনের চর্চা বৃদ্ধি করতে হবে। কারণ নজরুলের গান ও কবিতা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়।’’
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।