Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৬: ৪০
ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ একটি বাড়ি। ছবি: ইউএনবি

শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৮ জন নিহত হওয়ার কয়েক দিন পরও ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। ভূমিকম্পে আরও ২০০ জনের বেশি মানুষ আহত এবং হাজারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে অনেক শিশু এখনো ভয় ও মানসিক আঘাতের সঙ্গে লড়ছে।

Advertisement

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত শনিবার ভোরে ফ্লোরেসের উপকূলের কাছে ভূমিকম্প আঘাত হানার পর ১৯ হাজারের বেশি মানুষ তাঁবু, আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছে। ভূমিকম্পে অন্তত ৪ হাজার ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ২১৩ জন আহত হয় এবং পুরো দ্বীপজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২২টি স্বাস্থ্যকেন্দ্র, ২৫২টি স্কুল এবং ৮৪টি উপাসনালয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। সুনামির সতর্কতা জারি হলে আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত কর্তৃপক্ষ ২ হাজার ১০০টিরও বেশি আফটারশক রেকর্ড করেছে, যদিও এর মধ্যে মাত্র ৭০টি বাসিন্দারা অনুভব করেছে।

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পrepresentative earthquake

পূর্ব মাংগারাই জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর একটি লাম্বা লেদার। সবুজ পাহাড়ঘেরা ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৫০টি বাড়ি ধসে পড়েছে এবং গাছপালা উপড়ে গেছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে ওই গ্রামের ভিনসেনশিয়ুস রানো নিজের বিধ্বস্ত বাড়িটির দিকে ইঙ্গিত করে বলেন, “বাইরে বের হওয়ার সময়ই পাইনি। সবকিছু এত দ্রুত ঘটেছিল। ছাদ আমাদের ওপর ভেঙে পড়ে, আর আমি শুধু নিজের পিঠ দিয়ে স্ত্রী ও সন্তানকে আড়াল করার চেষ্টা করতে পেরেছিলাম।” তার বাড়িটি ছিল সাধারণ কাঠের তৈরি।

গ্রামের আশ্রয়কেন্দ্রে থাকা অভিভাবকেরা জানায়, অনেক শিশু ঘরের ভেতরে ফিরতে ভয় পাচ্ছে। দ্বীপে পরাঘাত অনুভূত হলেই তারা আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে।

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ার কারণেই দেশটিতে এসব প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেশি।

১৯৯২ সালে ফ্লোরেসে দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল। ওই সময় একটি ভূমিকম্পের পর সুনামিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিহত হয়।

বিষয়: নিহতউপাসনালয়আশ্রয়কেন্দ্রস্কুলএশিয়াগৃহহীনইন্দোনেশিয়াআহতভূমিকম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী