
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
চরচা ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আজ রোববার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বিক্ষোভের সময় বিভিন্ন স্থানে পুলিশ শত শত মানুষকে আটক করেছে।
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছে, আটক ব্যক্তিদের গাড়ির ভেতরে পুলিশ মারধর করেছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দলটির সংসদ সদস্য জন ব্রিটাসকে একটি বাস থেকে নামিয়ে অটোরিকশায় তুলতে সহায়তা করতে দেখা যায়। এ সময় তাকে অসুস্থ বা বিপর্যস্ত অবস্থায় দেখা যাচ্ছিল।
আটক ব্যক্তিদের ওপর পুলিশের হামলার অভিযোগ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মন্তব্য জানতে রয়টার্স দিল্লি পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
১২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তরুণদের এই আন্দোলন অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই সময়ে তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বারবার নির্বাচনে জয় পেয়েছে এবং কংগ্রেসসহ বিরোধী দলগুলোর কাছ থেকে আসা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগে মোদি সুবিধা পাচ্ছেন বলে সমালোচকদের অভিযোগ।
এদিকে, আদালত ‘ককরোচ’ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনটির আরও দুই জ্যেষ্ঠ নেতাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
গতকাল শনিবার দিল্লিতে তাদের বিমান অবতরণের পর দীপকে ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্য নেতাদের আটক করা হয়েছিল। শনিবার মধ্য দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার মানুষের সমাবেশ করার পরিকল্পনা ছিল সংগঠনটির।
সিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, ‘জনশান্তি বজায় রাখার’ অঙ্গীকারের ভিত্তিতে আদালত তাদের মুক্তির নির্দেশ দিয়েছে।
দীপকে মুক্তি পাওয়ার কিছুক্ষণ পর সংগঠনটি তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, “তেলাপোকা কখনো মরে না।”
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা