Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘চালক ঘুমিয়ে পড়ায়’ হাঙ্গেরিতে উল্টে গেল বাস, নিহত ১২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ৪৮
‘চালক ঘুমিয়ে পড়ায়’ হাঙ্গেরিতে উল্টে গেল বাস, নিহত ১২
হাঙ্গেরিতে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে দমকলকর্মী ও জরুরি উদ্ধারকর্মীরা। ১৬ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আজ সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে পূর্ব হাঙ্গেরির মেজোকেরেস্তিশ শহরের কাছে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটি মহাসড়ক দিয়ে নিয়েরেগিহাজা শহরের দিকে যাচ্ছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমটিআই জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। ঘটনাস্থলের ছবিতে মহাসড়কের পাশে একটি খাদে লাল রঙের বাসটিকে এক পাশে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। বাসটির জানালা ভেঙে গেছে এবং আশপাশে যাত্রীদের মালপত্র ও স্যুটকেস ছড়িয়ে ছিল।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিয়েরেগিহাজার দিকে এম৩ মহাসড়ক দিয়ে চলাচলকারী পোল্যান্ডের নিবন্ধিত বাসটি খাদে পড়ে উল্টে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি এক্সে লিখেছেন, “হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক স্বদেশি প্রাণ হারানোর মর্মান্তিক খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত।”

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বাসের চালককে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এক্সে জানান, হাঙ্গেরিতে পোলিশ পর্যটকদের বহনকারী একটি বাস ‘মর্মান্তিক দুর্ঘটনার’ শিকার হয়েছে। তিনি বলেন, “কনস্যুলার সেবা কার্যক্রম চালু রয়েছে। আমরা হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই করা তথ্য প্রকাশ করবে।”

বিষয়: নিহতবাসহাঙ্গেরিদুর্ঘটনাবাসচালকপোল্যান্ডআহতইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।