পোল্যান্ড

‘চালক ঘুমিয়ে পড়ায়’ হাঙ্গেরিতে উল্টে গেল বাস, নিহত ১২
হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের ‘শাহেদ’-এর মতো ড্রোন বানালো পোল্যান্ড
সামরিক শক্তিতে পোল্যান্ডের বিশাল ধামাকা! দেশটির বেসরকারি শিল্প গোষ্ঠী বোরিশেভ এবং রাষ্ট্রায়ত্ত বিমান বাহিনী প্রযুক্তি ইনস্টিটিউট (আইডব্লিউটিএল) যৌথভাবে এই ড্রোন তৈরি করেছে। পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী চেজারি টমচিক একে পোল্যান্ডের নিজস্ব 'শাহেদ' ড্রোন হিসেবে উল্লেখ করেছে।

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

পোল্যান্ডে ৫ হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প, কারণ কী
ট্রাম্প বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে।” ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

ওয়ারশে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বসন্তবরণ ও পিঠা উৎসব
আয়োজকেরা জানান, প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।

জেফরি এপস্টেইন কি রাশিয়ার গোয়েন্দা?
এ সপ্তাহে মন্ত্রিসভার এক বৈঠকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, জেফরি এপস্টেইনের রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে তদন্ত করবে তার সরকার। ‘এপস্টেইন ফাইল’-এর লাখ লাখ নথি সামনে আসা এখনো বাকি। থলের বেড়াল আরো বের হবে।

রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর?
এবারের হামলাটি হয়েছে পশ্চিম ইউক্রেনের এলভিভ অঞ্চলে, যার সীমান্ত ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সঙ্গে যুক্ত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী একে একটি ‘বৈশ্বিক হুমকি’ হিসেবে অভিহিত করেছেন।

জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি ইউরোপীয় দেশকে ঠেকিয়ে দিল রাশিয়া
ইউরোপের বিভিন্ন দেশে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২১০ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি এ বিষয়ে একটি ঘোষণা এলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলছেন, যুক্তরাষ্ট্র বলেছে, এই সম্পদে যেন ‘হাত না দেওয়া হয়’।

কেন তোলা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের মরদেহ?
১৯৩৯ সালে মাতৃভূমি রক্ষায় নিহত পোলিশ সৈন্যদের দেহাবশেষ ইউক্রেনে পুনরায় দাফন করা হয়েছে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে। পোল্যান্ড ও ইউক্রেনের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

ওয়ারশতে বসন্তবরণ ও পিঠা উৎসব
হাজার বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে এবং ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বসন্তবরণ উদযাপিত হয়েছে।

বিজয় দিবসে লাল-সবুজের রঙে সাজল পোল্যান্ডের স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতু
পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ভিস্তুলা নদীর ওপর নির্মিত স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতুটিকে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত আলোকিত করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার আদলে।



