Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে, অংশ নিতে পারেন ২ কোটি মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৬: ০৪
খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে, অংশ নিতে পারেন ২ কোটি মানুষ

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন ইরানের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা (মারজা) ও রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস বিশেষ হিমাগারে সংরক্ষণের পর, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-ইরান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে তার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে ৩ দিনের রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে তার নিহত আত্মীয়দের মরদেহসহ কফিনটি ইরাকের নাজাফ-কারবালা হয়ে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। ধর্মীয় ও আইনি মানদণ্ড মেনে রাসায়নিক এমবামিং ছাড়াই এতদিন খামেনির দেহ হিমাগারে রাখা হয়েছিল।

আকার ও গুরুত্বে নজিরবিহীন এই জানাজাকে ইরানের শাসকগোষ্ঠী ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে একটি গণভোট এবং বিপ্লবী শক্তির প্রতীক হিসেবে দেখাতে চাইছে। দেড় থেকে দুই কোটি সমর্থক জড়ো করতে সরকার পরিবহন, আবাসন ও খাবারের বিশেষ ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পক্ষে বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং চীন, আফগানিস্তান ও ককেশাস অঞ্চলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত হয়ে বিশ্বকে ঐক্যের বার্তা এবং প্রতিশোধের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাবার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন তার পুত্র মোজতবা খামেনি। তবে জীবননাশের হুমকিতে তিনি জানাজায় অনুপস্থিত থাকবেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে সরকারের দেখানো এই কৃত্রিম ঐক্যের আবরণের আড়ালে ইরানের বাস্তব চিত্র ভিন্ন। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং দমনপীড়নে দেশটির তরুণ সমাজ ক্ষুব্ধ। গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে খামেনির মৃত্যুর স্লোগান উঠেছিল এবং তার মৃত্যুর খবরে অনেকের উল্লাসের কথাও জানা গেছে।

সরকার ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে দেশাত্মবোধ জাগানোর চেষ্টা করলেও তেহরান এখন থমথমে ও শান্ত। এটি ১৯৮৯ সালে ইসলামিক বিপ্লবের জনক আয়াতুল্লাহ খোমেনি সেই আবেগঘন ও স্বতঃস্ফূর্ত জানাজার সম্পূর্ণ বিপরীত, যেখানে লাখ লাখ শোকার্ত মানুষের ভিড়ে কফিন থেকে কাফনের কাপড় পর্যন্ত সরে গিয়েছিল।

বিষয়: অর্থনীতিনিহতইরানমুদ্রাস্ফীতিইরান-ইসরায়েল সংঘাতযুক্তরাষ্ট্রইসরায়েলজানাজাআয়াতুল্লাহ আলী খামেনি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।