চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে নিহত ৩,৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আব্বাস মাসজেদি আরানির দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়।
শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি শুরু হয়, সেই সঙ্গে একটি শান্তি আলোচনায় বসার সিদ্ধান্তও হয়।