Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল? যা বলছে বিএনপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৯: ১৫
রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল? যা বলছে বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চরচা ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে আজ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Advertisement

আজ রোববার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলের দিকে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর প্রকাশিত হয়।

এর মধ্যে একটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।

ফলে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান চরচাকে জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ‘‘রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু আমরা জানি না। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে যে আলোচনা হচ্ছে, উনার নাম আসতেই পারে।’’

এর আগে সকালে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য পাওয়া যায়। দুটি ফরম সংগ্রহের পর থেকেই বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা আরও জোরালো ভাবে শুরু হয়।

দিনের শেষভাগে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন নাম প্রকাশ পাওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। একদিকে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রকাশ করা হয়। অন্যদিকে একটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রকাশ করা হয়।

ফলে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ এবং পরবর্তী সময়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দুই নেতার নাম আলোচনায় এলেও বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি। রাষ্ট্রপতি পদে শেষ পর্যন্ত কাকে দলীয় প্রার্থী করা হচ্ছে, তা নিয়ে অপেক্ষা থাকছে আনুষ্ঠানিক ঘোষণার।

স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেন, ‘‘সিদ্ধান্ত আমাদের দলীয় প্রধান নেবেন। এমন কোনো সিদ্ধান্ত এখনও আমাদের জানানো হয়নি। এখন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আলোচনায় অনেকজনই আছেন। সেখান থেকে কে কার নামকে হাইলাইটেড করবে নাকি করবে না সেটা তাদের পার্সোনাল ইন্টারেস্ট।’’

মির্জা ফখরুলকেই কি রাষ্ট্রপতির মনোনয়ন দেয়া হচ্ছে কি না প্রশ্ন করলে স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন মন্ত্রী চরচাকে বলেন, ‘‘আপনি যার নাম শুনেছেন, আমিও সেটাই জানি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হাইকমান্ড জানায়নি। তাই এ ব্যাপারে এখনি কনফার্ম হয়ে বলার সুযোগ নেই।’’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চরচাকে বলেন, ‘‘মহাসচিবকে (মির্জা ফখরুল) এই বিষয়ে অবহিত করার পর তিনি বলেছেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। দলের পক্ষ থেকে উনাকে কিছু বলা হয়নি।’’

এ নিয়ে প্রশ্ন করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনিও এ বিষয়ে কিছু জানেন না।

বিষয়: বিএনপিনির্বাচনমির্জা ফখরুল ইসলাম আলমগীরভোটরাষ্ট্রপতি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা

  • রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    সাইবেরিয়ার একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কাজ করা এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে ওই তরুণীর সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা এবং স্থানীয় হাসপাতালগুলোতে নতুন রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করায় মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।