Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ভারতীয় ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারবেন সূর্যবংশী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৭: ১১
ভারতীয় ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারবেন সূর্যবংশী?

গত বছরের আইপিএলেই বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে ভারতের এই বিস্ময় বালক এবারের আইপিএলে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান উপহার দিয়েছেন আরেকটি ঝড়ো ফিফটি। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে গড়েছেন এমন এক রেকর্ডও, যা তার আগে করতে পারেননি আর কেউই।

Advertisement
Advertisement
Advertisement

মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী আইপিএলে তার প্রথম অর্ধশতকের দেখা পেয়েছিলেন গত বছর। গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি ফিফটি করেছিলেন ১৭ বলে। আর চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দেখা পেয়েছেন ব্যক্তিগত দ্বিতীয় ফিফটির। আর এটি এসেছে মাত্র ১৫ বলে। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৮ বছরে পা দেওয়ার আগেই করে ফেলেছেন তিনটি ফিফটি।

আইপিএলে নিজের প্রথম আসরে সূর্যবংশী সুযোগ পেয়েছিলেন শেষের দিকের কয়েকটি ম্যাচে। সেখানেই জানান দিয়েছিলেন নিজের প্রতিভার। তার স্বীকৃতি হিসেবে এবার তাকে শুরু থেকেই ওপেনার হিসেবে খেলাচ্ছে রাজস্থান। আর সূর্যবংশী তার প্রতিদানও দিচ্ছেন দারুণভাবে। মারকুটে ব্যাটিংয়ে প্রায় প্রতি ম্যাচেই গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে অবশ্য ফিফটির দেখা পাননি সূর্যবংশী। তবে সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে টানা দুই ছক্কা মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেই রেশ না কাটতেই বেঙ্গালুরুর বিপক্ষে উপহার দেন মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম বলেই বাউন্ডারিতে খোলেন রানের খাতা। গোটা ইনিংসে চার মেরেছেন ৮টি ও ছক্কা ৭টি। সেঞ্চুরি মিস করলেও সূর্যবংশীর এই ইনিংসে ভর করে ২০২ রানের টার্গেটে ৬ উইকেটের সহজ জয় পায় রাজস্থান।

অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ছবি: রয়টার্স
অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ছবি: রয়টার্স

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে উচ্চারিত হচ্ছে সূর্যবংশীর নাম। কিশোর বয়সে তার ভয়ডরহীন ব্যাটিং দেখে অনেকেই তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছেন। ১৬-তে পা দেওয়ার আগেই আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে যেভাবে খেলছেন, তা সূর্যবংশীর উজ্জ্বল ভবিষ্যতেরই আভাস দিচ্ছে।

এবারের আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন সূর্যবংশী। স্কোর যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮। স্ট্রাইক রেট প্রায় ৩০০ ছুঁইছুঁই। বাঁহাতি এই ব্যাটসম্যানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, তিনি বুমরাহ বা জশ হ্যাজেলউডের মতো বোলারদের বিপক্ষেও একই গতিতে রান করছেন।

ফলে বয়স মাত্র ১৫ হলেও এখনই সূর্যবংশীকে ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই দেখতে চান জাতীয় দলে। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারত দলে অবশ্য রয়েছে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা। তাই দুর্দান্ত ফর্মে থাকলেও আপাতত ভারত দলে হয়তো জায়গা হবে না তার।

তবে যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে অচিরেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারেন তিনিই। সূর্যবংশী কি চ্যালেঞ্জটা নিতে পারবেন?

বিষয়: ক্রিকেটআইপিএলভারতখেলা
সর্বশেষ
  • ১

    ব্যবসায়ীরা সংকটে, ঋণের টাকায় ঋণ পরিশোধ করছেন কেউ কেউ!

  • ২

    দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

  • ৩

    উন্নত বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ উদ্ধার

  • ৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ বলছে সিভিকাস মনিটর, কেন

    বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ বলছে সিভিকাস মনিটর, কেন

    বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ হিসেবে চিহ্নিত করেছে সিভিকাস মনিটর। প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে নাগরিক সমাজ ও নাগরিক স্বাধীনতার অবস্থা নিয়ে কাজ করা সংগঠনটি তাদের মূল্যায়নে নাগরিক পরিসরকে পাঁচটি ভাগে ভাগ করে–উন্মুক্ত, সংকীর্ণ, বাধাগ্রস্ত, দমনমূলক ও আবদ্ধ।

  • রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী

    রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ে কর্মীদের বারবার সংঘাতের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত জুলাইয়ে ট্রেনের ভেতর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আরও দুই শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকেট এক্সামিনার (টিটিই)

  • এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?

    এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?

    পাম্পে গিয়ে এক লিটার ডিজেলের জন্য টাকা দেওয়ার সময় মনে প্রশ্ন জাগতেই পারে, এই টাকাটা আসলে কোথায় যায়? মধ্যপ্রাচ্যের কোনো তেলক্ষেত্র থেকে উত্তোলিত হওয়ার পর জাহাজে করে কীভাবে জ্বালানি আসে বাংলাদেশে?

  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

    গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

    গাজী নজরুল দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়নি। তার সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে হলে সংসদ থেকে বিষয়টি স্পিকারের মাধ্যমে ইসিতে পাঠানোর বিষয়টি সামনে আসবে।