Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ট্রাম্প মাদুরোকে পছন্দ করেন না কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৬: ২৪
তেল নিতেই কি ভেনেজুয়েলায় হামলা চালালেন ট্রাম্প?

ভেনেজুয়েলা ও আমেরিকার দ্বন্দ্ব এখন তুঙ্গে। চলমান এই উত্তেজনার মধ্যেই আজ শনিবার স্থানীয় সময় ভোরে একাধিক বিস্ফোরণ ঘটে ভেনেজুয়েলার রাজধানীর সামরিক ঘাঁটির কাছে।

Advertisement

শুরুতে এর উৎস বা কারণ বোঝা না গেলেও সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্পের নির্দেশে এই হামলা হয়। এরপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন, তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

কিছুদিন আগেই ট্রাম্প ভেনেজুয়েলার স্থলভাগে হামলার ঘোষণা দেন এবং পরে পুয়ের্তো রিকোতে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি এবং এরই ধারাবাহিকতায় মার্কিন প্রশাসন মাদকবাহী অভিযোগে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করে।

পরবর্তীকালে ভেনেজুয়েলা ও তার আঞ্চলিক মিত্ররা এই ঘটনাকে জলদস্যুতা বলেও আখ্যা দেয়। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘‘ভেনেজুয়েলায় বড় আকারে হামলা চালিয়েছে আমেরিকা। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে দেশ থেকে বাইরে নেওয়া হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement
মাদুরোকে বন্দী করে দেশের বাইরে নেওয়া হয়েছে, দাবি ট্রাম্পেরtrump-maduro

ট্রাম্পের অভিযোগ, আমেরিকায় মাদক ও অপরাধীদের অনুপ্রবেশে হাত রয়েছে ভেনেজুয়েলার। কয়েকমাস ধরে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোতে হামলা চালিয়ে আসছে, যাতে এ পর্যন্ত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মকর্তাদের মতে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মার্কিন কংগ্রেস এসব জলসীমায় কোনো সশস্ত্র সংঘাতের অনুমোদন না দিলেও, ‘নার্কো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার অজুহাতে এই হামলাগুলোকে প্রয়োজনীয় হিসেবে দেখানো হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও একজন ‘নার্কো-ডিক্টেটর’ বা মাদক-স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা অত্যন্ত নগণ্য বলছে সংবাদমাধ্যম দ্য কনভারসেশন।

এরপরও ভেনেজুয়েলার প্রতি আমেরিকা, তথা ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ কী? তিনি কি ভেনেজুয়েলার তেল নিতে চাইছেন?

যুক্তরাষ্ট্রে কয়েক লাখ ভেনেজুয়েলান অভিবাসীর আগমনের জন্য মাদুরোকে দায়ী করেছেন ট্রাম্প।

ট্রাম্পের হামলার নির্দেশ, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারিvenezuyela_trump-attack

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট এবং দমন-পীড়ন থেকে বাঁচতে দেশটি ছেড়ে পালিয়ে যাওয়া প্রায় ৮০ লাখ মানুষের তালিকায় এই অভিবাসীরাও রয়েছেন।

কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক হাসপাতালগুলো খালি করে সেখানকার কয়েদিদের যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করছেন।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মাদুরো ও ভেনেজুয়েলার সরকার ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি বেশ কয়েকবার দাবি করেছেন, আমেরিকা মূলত ভেনেজুয়েলার তেলের রিজার্ভ দখল করতেই এ ধরনের অভিযোগ তুলছেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ওয়াশিংটনে কিছু বিক্ষোভকারী ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে। তাদের দাবি ছিল, তেলের রিজার্ভের জন্য আর কোনো রক্ত ঝরবে না। ইরাক ও আফগানিস্তানে যা হয়েছে, তার পুনরাবৃত্তি ভেনেজুয়েলায় হবে না।

বিষয়: আমেরিকাপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোহামলাডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টতেলযুক্তরাষ্ট্ররিজার্ভভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা