Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কী ঘটছে ইরান ও আমেরিকার মধ্যে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯: ১৮
কী ঘটছে ইরান ও আমেরিকার মধ্যে?

দীর্ঘদিনের বৈরি সম্পর্ক কাটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই আলোচনা চলছে। তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগেই শর্ত ফাঁসের অভিযোগ, ট্রাম্পের অসন্তোষ এবং ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে পুরো বিষয়টি বেশ জটিল রূপ নিয়েছে।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার মতে, দুই দেশ চুক্তির যতটা কাছাকাছি এখন এসেছে, ইতিহাসে তা কখনো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, একটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং যুদ্ধের অবসান ঘটেছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক পোস্টটি ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ারও করেছেন।

চুক্তিটি নিয়ে জটিলতা তৈরি হয় যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়। ইরানের দাবি, এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, ‘‘ইরান মিডিয়ার কাছে যে শর্তগুলো ফাঁস করেছে, তার সাথে লিখিতভাবে হওয়া চুক্তির কোনো মিল নেই।’’

তিনি ইরানের নেতাদের দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করার বা শুধরে যাওয়ার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন।

ইরানের জব্দ অর্থছাড়ের গুঞ্জন, অস্বীকার আমিরাতেরDubai

এই পুরো শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে, শান্তি চুক্তির একটি চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া তৈরি হয়েছে। এখন শুধু পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপগুলো বাকি।

সবচেয়ে বড় আপত্তি এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সাফ জানিয়ে দিয়েছেন যে, এই চুক্তিতে কী আছে না আছে তা নিয়ে তারা ভাবছেন না—ইসরায়েল কোনোভাবেই লেবানন, সিরিয়া বা গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে না।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র ত্রিপাক্ষিক উত্তেজনা দীর্ঘদিনের। ১৯৭৯-এর ইসলামী বিপ্লব, নিউক্লিয়ার কর্মসূচি, ইরানের প্রক্সি মিলিশিয়া (হিজবুল্লাহ, হুতি) এবং ইসরায়েলের সাথে ছায়াযুদ্ধ এর মূল কারণ। ২০২৫ সালের জুনে ইসরায়েলের আঘাত এবং যুক্তরাষ্ট্রের সীমিত হস্তক্ষেপের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতৃত্ব নিহত হয়।

যুদ্ধবাজের দেশে ফুটবলেও কি মাস্তানি চলবে?donald trump world cup (1)

ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, হরমুজ প্রণালি বন্ধ করে তেল সংকট তৈরি করে। যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ে। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও জুনে লেবানন-সংক্রান্ত হামলায় আবার উত্তেজনা বেড়েছে। ট্রাম্প প্রশাসন শান্তি চুক্তির চেষ্টা করছে, কিন্তু নিউক্লিয়ার ইস্যু, আঞ্চলিক আধিপত্য ও প্রতিশোধস্পৃহা যুদ্ধকে জটিল করে তুলেছে।

কাগজে-কলমে ইরান ও যুক্তরাষ্ট্র একটি বড় চুক্তির দ্বারপ্রান্তে থাকলেও, মাঠের সমীকরণ এখনো বেশ কঠিন। একদিকে শর্তের ভিন্নতা নিয়ে ট্রাম্পের অসন্তোষ, অন্যদিকে লেবানন-গাজা নিয়ে ইসরায়েলের অনড় অবস্থান—সব মিলিয়ে এই শান্তি চুক্তি আসলেই কতটা স্থায়ী রূপ পাবে, তা এখনো দেখার বিষয়।

বিষয়: বেনিয়ামিন নেতানিয়াহুআমেরিকাইরানডোনাল্ড ট্রাম্পযুদ্ধইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা