Advertisement

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মনজুর মফিজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মনজুর মফিজ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. মনজুর মফিজকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে তার এই নিয়োগ আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

এর আগে মনজুর মফিজ ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “মো. মনজুর মফিজ ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Advertisement

মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক ও এবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এছাড়া করপোরেট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, রিটেইল ও এসএমই ডিপোজিট বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিংয়ে তার দক্ষতা রয়েছে।