Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

বাংলাদেশে সিসা দূষণ রোধে নীতি জোরদার ও খাত সংস্কারে উদ্যোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫: ৩০
বাংলাদেশে সিসা দূষণ রোধে নীতি জোরদার ও খাত সংস্কারে উদ্যোগ

সিসা দূষণ এখনও দেশে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে, যার প্রধান উৎস লেড অ্যাসিড ব্যাটারি (এলএবি) উৎপাদন ও পুনর্ব্যবহার। এই সমস্যা সমাধানে কম নির্গমনকারী গলনকারখানার জন্য ভর্তুকি ও ব্যবহৃত ব্যাটারি সংগ্রহে সহায়তা, ব্যাটারি বিক্রিতে স্মেল্টিং ফি আরোপ, ব্যাটারির ট্রেসেবিলিটি নিশ্চিত করতে পাবলিক রেজিস্ট্রি চালু, ব্যবহৃত ব্যাটারি রপ্তানি সহজ করা এবং সিসা আমদানিতে শুল্ক বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগের সুপারিশ করা হয়েছে।

Advertisement

গত বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং পিওর আর্থ-এর যৌথ উদ্যোগে “লেড অ্যাসিড ব্যাটারি সার্কুলার ইকোনমি উইথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল প্রসেসেস” শীর্ষক একটি স্টেকহোল্ডার পরামর্শ সভা পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিওর আর্থ।

সভায় সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন (এসএমইপি) প্রকল্পের অধীনে অবৈধ সিসা-ব্যাটারি রিসাইক্লিং থেকে সিসা দূষণ কমাতে চলমান গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় এবং উপস্থিত বক্তারা ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির ‘সার্কুলার ম্যানেজমেন্ট’ -এর খাতিরে সম্ভাব্য সমাধান ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান সঞ্চালিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ রায়হান কাওছার। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। সভায় অতিথি হিসেবে ছিলেন, পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালি দাশ, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের ইকোনমিক্স অ্যাফেয়ার্স অফিসার হেনরিক পাচিনি,এবং সভায় গবেষণা ও পলিসি রিকমেন্ডেশন উপস্থাপনা করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ন কিম।

পূবালী ব্যাংক সিকিউরিটিজের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতPR

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সৈয়দ ফরহাদ হোসেন, পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট), মুহাম্মদ সোলায়মান হায়দার, পরিচালক (ঢাকা ল্যাবরেটরি) এবং মোহাম্মদ হাসান হাছিবুর রহমান, পরিচালক (পরিকল্পনা) সহ অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

প্রযুক্তিগত অধিবেশনে অধ্যাপক এরিকা প্ল্যামবেক ও অধ্যাপক ইয়ন কিম যৌথ উপস্থাপনায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পুনর্ব্যবস্থা, বাজার প্রণোদনা ও নীতিগত কাঠামোর প্রভাব তুলে ধরেন। প্রধান সুপারিশগুলোর মধ্যে ছিল- কম নির্গমনকারী গলনকারখানার জন্য ভর্তুকি ও ব্যবহৃত ব্যাটারি সংগ্রহে সহায়তা, ব্যাটারি বিক্রিতে স্মেল্টিং ফি আরোপ, ব্যাটারির ট্রেসেবিলিটি নিশ্চিত করতে পাবলিক রেজিস্ট্রি চালু, ব্যবহৃত ব্যাটারি রপ্তানি সহজ করা এবং সিসা আমদানিতে শুল্ক বৃদ্ধি।

অনুষ্ঠানে পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিসা দূষণের প্রভাব ও তা মোকাবিলায় চলমান উদ্যোগ তুলে ধরেন। পরবর্তী উন্মুক্ত আলোচনায় অংশীজনরা নীতিগত প্রভাব ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতামত দেন।

সভাপতির বক্তব্যে ড. ফাহমিদা খানম বলেন, প্রমাণভিত্তিক এ সুপারিশগুলো সময়োপযোগী এবং এগুলো নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, যেহেতু আনুষ্ঠানিক খাতে উৎপাদিত অনেক ব্যাটারির উৎস অনানুষ্ঠানিক খাত, তাই ধাপে ধাপে এ খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় আনা জরুরি।

বিষয়: পরিবেশ দূষণসরকারবিশেষজ্ঞগবেষণাসম্মেলনপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

    দশ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি।

  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।