
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

আগামী সপ্তাহে চীনের শেনজেনে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ধারণা করা হচ্ছে, বৈঠকে শুল্ক কমানো, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য কেনা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে শেয়ারবাজারে তার প্রভাব পড়তে পারে। তাছাড়া বৈঠক সফল হলে শুধু দুই নেতার সাফল্যই নয়, দুই দেশের সরকারের সাফল্যও সামনে আসবে। কারণ, বিশ্বে কারা বাণিজ্য করতে পারবে, তা নির্ধারণে এই দুই সরকারের ভূমিকা দিন দিন বাড়ছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিশ্বের বৃহৎ এই দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা কমলেই যে সবাই সমানভাবে লাভবান হবে, বিষয়টি তেমন নয়। নতুন নীতির কারণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য কিনতে পারে। কিন্তু দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগের মতোই অন্য দেশ থেকে পণ্য কেনা চালিয়ে যেতে পারে।
একইভাবে, চীন রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করলেও ব্যবসায়ীদের পণ্য রপ্তানির অনুমতি পেতে সমস্যা হতে পারে। আবার অনেক প্রতিষ্ঠান চীনে পণ্য সরবরাহে আগ্রহী না-ও হতে পারে। ফলে জটিল নিয়মকানুন বুঝে কাজ করার মতো অর্থ ও দক্ষতা যেসব প্রতিষ্ঠানের আছে, তারাই এমন বাজারে ব্যবসার সুযোগ পেতে পারে। অন্যদের জন্য সেই সুযোগ পাওয়া কঠিন হতে পারে।
এর একটি উদাহরণ পাওয়া যায় কৃষিপণ্যের বাণিজ্যে। ২০২৫ সালের অক্টোবরে দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতা হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য–বিশেষ করে সয়াবিন–কেনা অব্যাহত রাখে চীন। এ বছরের জানুয়ারির শেষ নাগাদ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোগ্রেইন ও কফকো যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন সয়াবিন কিনেছিল।
এতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা অবশ্যই লাভবান হন। কিন্তু ওই সময়ে চীনের বেসরকারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো ব্রাজিল থেকে সয়াবিন কেনা অব্যাহত রেখেছিল। কারণ, শুল্কের হারে বড় পার্থক্য থাকায় ব্রাজিল থেকে সয়াবিন কিনলে তাদের খরচ কম পড়ত।
তার মানে, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতা হলেও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্য কেনার আগ্রহ পুরোপুরি ফিরে আসেনি।
গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। গত বছরের অক্টোবরে আলোচনার পর চীন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানির ওপর কিছু বিধিনিষেধ স্থগিত রাখে। এসব বিধিনিষেধের কয়েকটি কার্যকরের সময় ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র ও জাপানে চীন থেকে বিরল খনিজের বিভিন্ন যৌগ রপ্তানি আগের তুলনায় কমেছে। দুই দেশের সঙ্গে চীনের সমঝোতার আগের ১০ মাসের তুলনায় পরের ১০ মাসে এসব পণ্যের রপ্তানি কমেছে ৫৮ শতাংশ। অন্যদিকে, বিশ্বের বাকি দেশগুলোতে এসব পণ্যের রপ্তানি বেড়েছে ১৪৬ শতাংশ।
দ্য ডিপ্লোম্যাট বলছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে প্রযুক্তিপণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণের কারণেও দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নানা সমস্যায় পড়ছে। রপ্তানির অনুমতি পেতে দীর্ঘ সময় লাগছে, নিয়মকানুন স্পষ্ট নয়। ফলে অনেক প্রতিষ্ঠান ব্যবসার সুযোগ হারাচ্ছে। এমনকি চীন যেসব পণ্য অন্য দেশের সরবরাহকারীদের কাছ থেকে সহজেই পাচ্ছে, সেগুলো বিক্রি করতেও মার্কিন প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ছে।
সম্প্রতি এনভিডিয়াকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য রপ্তানি নীতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে নিয়ে অভিযোগ এবং চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রযুক্তিপণ্য রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
এ জন্য তারা ‘এআই ওভারওয়াচ অ্যাক্ট’, ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’ এবং ‘ম্যাচ অ্যাক্ট’ পাসের আহ্বান জানিয়েছেন। এসব আইনের মাধ্যমে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে কংগ্রেসের নজরদারি বাড়ানো, চিপ অন্য দেশে পাচার বা সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যবস্থা জোরদার এবং সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্রপাতি রপ্তানিতে আরও বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হতে পারে।
দ্য ডিপ্লোম্যাট বলছে, ট্রাম্প যদি সি-র সঙ্গে কোনো সমঝোতার অংশ হিসেবে মার্কিন প্রযুক্তিপণ্য রপ্তানির বিধিনিষেধ শিথিল করতে রাজি হনও, তবু সেই সিদ্ধান্ত বেশি দিন কার্যকর না-ও থাকতে পারে। কারণ, কংগ্রেস পরে আবারও এসব নিয়ম কঠোর করতে পারে।
ট্রাম্পের প্রথম মেয়াদেও সরবরাহকারী দেশ পরিবর্তন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের বাড়তি খরচ গুনতে হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টার গবেষকেরা জানিয়েছেন, বিকল্প বিদেশি সরবরাহকারী খুঁজতে গিয়ে একজন আমদানিকারকের গড়ে বার্ষিক বিক্রির ৫ শতাংশের সমান খরচ হয়েছে। নতুন সরবরাহকারীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে গড়ে আড়াই বছরেরও বেশি সময় লেগেছে।
এতে বোঝা যায়, বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব শুধু শুল্কের বাড়তি খরচের মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন সরবরাহকারীর পণ্য ও সেবার মান যাচাই করা কিংবা উৎপাদনব্যবস্থা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পেছনেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। যেসব প্রতিষ্ঠানের এই বাড়তি খরচ বহন করার সামর্থ্য আছে, তারাই এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে।
কিন্তু যেসব প্রতিষ্ঠানের সেই সামর্থ্য নেই, তারা ব্যবসার চুক্তি হারাতে পারে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানকে বাজার থেকে ব্যবসা গুটিয়েও নিতে হতে পারে। আর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সব প্রতিষ্ঠান আগের সরবরাহকারীদের কাছে ফিরে যাবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, এরই মধ্যে নতুন সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে তারা অনেক সময় ও অর্থ ব্যয় করে ফেলেছে।
দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রে কীভাবে বাণিজ্য করবে, কয়েক দশক ধরে তা প্রতিষ্ঠানগুলো নিজেরাই ঠিক করত। কোন দেশ থেকে পণ্য কিনলে খরচ কম হবে বা কোথায় পণ্য বিক্রি করলে বেশি লাভ হবে, এসব হিসাব করেই তারা সিদ্ধান্ত নিত। সরকার শুধু বাণিজ্যের নিয়মকানুন ঠিক করে দিত। তবে নিজেদের ব্যবসায়িক সম্পর্ক কীভাবে গড়ে তুলবে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট স্বাধীনতা ছিল।
কিন্তু গত আট বছরে পরিস্থিতি বদলেছে। এখন কোন দেশের সঙ্গে ব্যবসা করা যাবে, সেটাই অনেকটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। রপ্তানিতে নিয়ন্ত্রণ, বিনিয়োগে বিধিনিষেধ, বাড়তি শুল্ক এবং সরকারি কেনাকাটার প্রতিশ্রুতি–এসবের কারণে কোন পণ্য কেনাবেচা করা যাবে, ধীরে ধীরে সরকারই তা নির্ধারণ করে দিচ্ছে।
অবশ্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা থেকে কোনো ভালো ফল আসতেই পারে। শুল্ক কমানো বা রপ্তানির অনুমতি পাওয়ার নিয়ম সহজ ও স্পষ্ট করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হতে পারেন।
তবে বিশ্লেষকদের পরামর্শ, দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হলেই সেটিকে বড় সাফল্য হিসেবে দেখা ঠিক হবে না। বরং আরও গভীরভাবে দেখতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ক্রেতারাও আবার পণ্য কিনছে কি না, দুই দেশের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান ব্যবসায় অংশ নিচ্ছে এবং রপ্তানির অনুমতি পাওয়ার পর সত্যিই পণ্য সরবরাহ হচ্ছে কি না।
কারণ সরকারের নিয়মকানুন বারবার বদলে গেলে ব্যবসার সুযোগও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়তে দেখা গেলেও বাস্তবে অনেক প্রতিষ্ঠান এই বাণিজ্যের বাইরে থেকে যেতে পারে। তাই ট্রাম্প ও সি চিনপিংয়ের মধ্যে কোনো সমঝোতা হলে তার সাফল্য শুধু কতটা বাণিজ্য আবার চালু হলো, তা দিয়ে বিচার করা যাবে না। বরং দেখতে হবে, দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ন্যায্য ও বাস্তবসম্মত শর্তে প্রতিযোগিতা করে এই বাণিজ্যে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে কি না।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের