Advertisement

মেয়াদ শেষের আগে কিউবার সরকার উৎখাতের কথা ভাবছেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মেয়াদ শেষের আগে কিউবার সরকার উৎখাতের কথা ভাবছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে মেয়াদ শেষের আগে কিউবায় সামরিক হস্তক্ষেপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সালেম নিউজ চ্যানেলের রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে ফোনালাপে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে মুক্ত করার বিষয়টি তিনি বিবেচনা করছেন কি না।

ডোনাল্ড ট্রাম্প উত্তরে বলেন, কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি অবশ্যই বিবেচনা করছেন। ২০২৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি কিউবার সমস্যার সমাধান করতে চান।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি দায়িত্ব ছাড়ার আগে কিউবার বিষয়টি সমাধান করতে চাই। প্রশাসন বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

ট্রাম্প দ্বীপটিকে ‘মূলত একটি ব্যর্থ...জায়গা, দেশ বা যা-ই বলা হোক না কেন’ বলে অভিহিত করেন।

সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম কোনো সময়সীমার কথা উল্লেখ করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এটি করতে চাইবেন। রুবিওর বাবা-মা কিউবার বংশোদ্ভূত।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কিউবার যেসব মানুষ যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে খুব খারাপ আচরণের শিকার হয়েছেন, তাদের জন্য এটি করতে পারলে আমি খুব খুশি হব।”

ট্রাম্প বারবার কিউবার ক্ষমতাসীন কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন।

গত সোমবার ট্রাম্প বলেন, কিউবার পতন খুব শিগগিরই ঘটবে এবং যুক্তরাষ্ট্র দেশটিকে মানবিক সহায়তার ভিত্তিতে সাহায্য করবে।