
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েল এখন আর কেবল পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়; এটি ক্রমশ অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের অন্যতম কেন্দ্রে পরিণত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের প্রায় নিঃশর্ত সমর্থন মার্কিন রাজনীতিতে দলীয় ঐকমত্যের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু ইরান যুদ্ধ, বিপুল সামরিক ব্যয়, অর্থনৈতিক চাপ এবং মার্কিন জনগণের মনোভাবের পরিবর্তন সেই ঐকমত্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এই পরিবর্তনের রাজনৈতিক তাৎপর্য আরও স্পষ্ট করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত ‘দ্য বিগিনিং অব দ্য এন্ড: ইসরায়েল অ্যাট দ্য হার্ট অব আমেরিকাস পলিটিক্যাল সিভিল ওয়ার’ শীর্ষক নিবন্ধে ড. রামজি বারুদ এই রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
নির্বাচনের দিন সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলকে বছরে চার বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করার ঘোষণা ছিল তাৎপর্যপূর্ণ। ট্রাম্প দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার এ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে একই বক্তব্যে তিনি আবার বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে।
ফলে তার ঘোষণায় যেমন অসংগতি ছিল, তেমনি ছিল রাজনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত। বারুদের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের এই ঘোষণা মূলত নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার একটি মরিয়া প্রচেষ্টা। কারণ, ইসরায়েলকে বিপুল পরিমাণ মার্কিন অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি রিপাবলিকানদের জন্য ক্রমশ রাজনৈতিক বোঝা হয়ে উঠছিল।
নির্বাচনের ফল সেই আশঙ্কাকেই বাস্তবতায় পরিণত করেছে। ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই পরাজয়ের পর রিপাবলিকান শিবিরের ভেতরেও ট্রাম্পের নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পেতে শুরু করে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি বলেন, যুদ্ধের কারণেই রিপাবলিকানদের পরাজয় হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান। ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্সের এই বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, ইসরায়েল প্রশ্নে রিপাবলিকান নেতৃত্বের ভেতরেও যে মতপার্থক্য বাড়ছে, তা তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
এখানে মূল বিষয় হচ্ছে, ইরান যুদ্ধকে মার্কিন জনগণের একটি অংশ আর নিছক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট হিসেবে দেখছে না। বরং প্রশ্ন তুলছে, এই যুদ্ধের প্রয়োজনীয়তা কী ছিল এবং এর দায় ও ব্যয় কেন যুক্তরাষ্ট্র বহন করবে? বারুদের বক্তব্য অনুযায়ী, যুদ্ধটি মূলত নেতানিয়াহুর আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত। ওয়াশিংটন সেই কৌশলে যুক্ত হয়ে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য পরিশোধ করছে। এই দৃষ্টিভঙ্গি বিতর্কিত হলেও মার্কিন রাজনীতিতে এর গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে রয়েছে একটি বড় বাস্তবতা—যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক লক্ষ্য সব সময় এক নয়।
এখানেই ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে তার ঘোষিত জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের বিরোধ দেখা যায়। ২০২৬ সালের মার্কিন জাতীয় প্রতিরক্ষা কৌশলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড রক্ষা এবং পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। অথচ প্রশাসন আবারও মধ্যপ্রাচ্যের একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি নিজের ঘোষিত কৌশল অনুসরণ করছে, নাকি ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ মার্কিন পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে?
মার্কিন জনগণের মনোভাবের পরিবর্তনও এই বিতর্ককে শক্তিশালী করছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপের উদ্ধৃতি দিয়ে বারুদ জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। ২০১৭ সালের জানুয়ারিতে এই হার ছিল মাত্র ১৬ শতাংশ। অর্থাৎ এক দশকেরও কম সময়ে জনমতের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে।
গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পৃক্ততার কারণে এই পরিবর্তন আরও ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইসরায়েলবিষয়ক প্রচলিত মার্কিন নীতির প্রতি অসন্তোষ রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
তবে ট্রাম্পের ঘোষণাকে ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের প্রকৃত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, যুক্তরাষ্ট্রের সহায়তার কাঠামো শুধু বার্ষিক সামরিক অনুদানের মধ্যে সীমাবদ্ধ নয়। কাউন্সিল অন ফরেন রিলেশন্সের হিসাব অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার মূল্য মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর ৩০০ বিলিয়ন ডলারের বেশি। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত জরুরি আইনে ইসরায়েলের জন্য অতিরিক্ত ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করা হয়েছিল। এর মধ্যে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ছিল অতিরিক্ত সামরিক অর্থায়ন এবং ৫ দশমিক ২ বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য।
অর্থাৎ, বার্ষিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেও অন্য খাতের মাধ্যমে ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার সুযোগ রয়েছে। পেন্টাগনের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও অস্ত্র ক্রয় কর্মসূচিতে ব্যয় বাড়িয়েও সেই সম্পর্ক বজায় রাখা সম্ভব। বারুদের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানেই। তার মতে, ট্রাম্প হয়তো সহায়তার রাজনৈতিকভাবে অজনপ্রিয় পরিচিতি বা নামটি বাদ দিতে চাইছেন, কিন্তু সামরিক সহযোগিতার মূল কাঠামো অক্ষুণ্ন রাখার সুযোগ খোলা রাখছেন। ফলে প্রকৃত পরিবর্তন ঘটেছে কি না, তা বোঝার জন্য ঘোষণার চেয়ে বাজেট, সামরিক চুক্তি ও বাস্তব নীতিগত সিদ্ধান্ত পর্যবেক্ষণ করা জরুরি।
এ ক্ষেত্রে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা সম্প্রসারণের কিছু উদ্যোগ আটকে দিতে সক্ষম। কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যেও ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থক রয়েছেন। অন্যদিকে, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক দীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসের নির্বাচনে অর্থ ব্যয় করে প্রভাব বিস্তার করেছে। সংগঠনটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এখন কিছু প্রার্থীর জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করলেও তারা বিকল্প রাজনৈতিক কৌশল ও জোটের মাধ্যমে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করবে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েল প্রশ্নে যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা কেবল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরোধ নয়। এর মধ্যে রয়েছে রিপাবলিকান শিবিরে ট্রাম্পপন্থী ও যুদ্ধবিরোধী অংশের সংঘাত, ডেমোক্র্যাটদের প্রগতিশীল ও দলীয় প্রতিষ্ঠানের মধ্যকার মতপার্থক্য এবং প্রচলিত গণমাধ্যমের বিপরীতে স্বাধীন সাংবাদিকতা ও বিকল্প তথ্যপ্রবাহের ক্রমবর্ধমান প্রভাব। এই বিভাজনের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি মার্কিন জনগণের জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে, নাকি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী, অর্থদাতা ও বিশেষ স্বার্থের চাপের কাছে নত থাকবে?
তবে নির্বাচনের ফলাফলকে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির অবিলম্বে পরিবর্তনের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই। ওয়াশিংটনের সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বহু দশকের। একটি নির্বাচনের ফল দিয়ে সেই কাঠামো ভেঙে ফেলা কঠিন। কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো, ইসরায়েলকে সমর্থন করা এখন আর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিনা প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান নয়। বরং এই সমর্থনের আর্থিক মূল্য, সামরিক পরিণতি এবং রাজনৈতিক দায় নিয়ে প্রকাশ্য বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের কেন্দ্রে ইসরায়েল প্রশ্নের অবস্থান আরও স্পষ্ট হচ্ছে। এই বিতর্ক শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্রনীতিতে কতটা পরিবর্তন আনবে, তা নির্ভর করবে জনমতের চাপকে কংগ্রেস ও রাজনৈতিক নেতৃত্ব বাস্তব সিদ্ধান্তে রূপ দিতে পারে কি না, তার ওপর।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের