
ফ্রিদা ছিলেন তার সময়ের সবচেয়ে বেশি ক্যামেরায় ধরাপড়া নারীদের একজন। তার গাম্ভীর্য, আবেদনময়তা, সাজ, তার ব্যতিক্রমধর্মী পোশাক–ছবিগুলোকে তার সময় থেকে এগিয়ে রেখেছে। এখনো ছবিগুলো অনুকরণীয়।

শেষ ১৬-তে মেক্সিকোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন জুড বেলিংহাম। আর অন্যটি হ্যারি কেইনের। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে দেওয়া নরওয়ে।

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে এক নারী সাংবাদিককে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে অপরাধীদের সহায়তা করার অভিযোগে চারজন স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শেষ ষোলোতে মেক্সিকোর প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও কঙ্গোর মধ্যকার ম্যাচের জয়ী দল। অন্যদিকে ২০ বছর পর প্রথমবার গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে আসা ইকুয়েডরের পথচলা নকআউট পর্বের শুরতেই থেমে গেল।

নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরের পশ্চিম পাশের আট নম্বর সড়কের ১৫১৫ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনটি প্রথম নজরে কোনো বন্দুকযুদ্ধের জায়গা বলে মনে হবে না। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট যখন সেখানে পরিদর্শনে যায়, তখন শিশুরা বাইরে একটি সুইমিং পুলে খেলছিল। কিন্তু গত ২৬ মে এই ব্লকের শেষের একটি বাড়ি আচমকাই এক রণক্ষে

চলতি ফুটবল বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ মেক্সিকোতে ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের গুমের ঘটনায় গুয়াদালাহারা শহরে এক অভিনব প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালে মেক্সিকো আবার বিশ্বকাপের আয়োজক। পৃথিবীর নানা দেশের মানুষ এই দেশে এসেছে, আসছে, আসবে। তারা হয়তো জানবে না, পাচুকার কোনো এক গলির দোকানে যে গরম পাস্তে বিক্রি হচ্ছে, তার জন্ম একদা আটলান্টিকের ওপারে কর্নওয়ালের খনিগ্রামে।

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

৫০ মিনিটের সময় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউ মারাত্মক ভুল করে বসেন। তা থেকেই গোল পেয়ে যায় মেক্সিকো। একটি ক্রস ধরতে গিয়ে নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লুইস রোমো।

এবারের বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। ৪৫ মিনিটের মধ্যে তিন মিনিটের পানি পানের বিরতি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গরম ও আর্দ্র আবহাওয়ার কথা বিবেচনা করেই এমন নিয়ম। কিন্তু অনেকে বলছেন, অন্য কথা। হাইড্রেশন ব্রেকের পেছনে ফিফার বিরুদ্ধে স্পনসরদের স্বার্থ রক্ষার অভিযোগ উঠেছে।

২৪ বছর হয়ে গেল ব্রাজিল বিশ্বকাপ জেতে না। ২০০২-এ সর্বশেষ শিরোপা এসেছে, রেকর্ড পঞ্চম শিরোপা। এরপর থেকে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনই এবার ষষ্ঠ বিশ্বকাপে গড়াচ্ছে। বিশ্বকাপ জিততে মরিয়া ব্রাজিল এবার যুক্তরাষ্ট, কানাডা, মেক্সিকোয় চলতে থাকা বিশ্বকাপে ডাগআউটে রেখেছে এক নন-ব্রাজিলিয়ানকে–কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেললেও কখনো জিততে পারেনি মেক্সিকো। তবে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে নিজ মাটিতে এবারের বিশ্বকাপে শুভসূচনা করেছে দলটি। জয়ের পর মেক্সিকোর সমর্থকদের উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।

যখন যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে নিজেকে ক্রমশ বিচ্ছিন্ন ও অবরুদ্ধ করে ফেলছে, ঠিক তখনই তার সহ-আয়োজক দেশ মেক্সিকো বিশ্ববাসীকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। ক্রীড়া কূটনীতি ও ভূরাজনীতির এই টানাপোড়েনে মেক্সিকো কীভাবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়ী হয়ে উঠতে পারে, তা দেখা যাক।

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখেছে দুই দল। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো উদ্বোধনী ম্যাচ কখনো এত লাল কার্ড দেখেনি।

২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপ প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। এশিয়া মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপও সেটি। তবে সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল শুধুমাত্র সিউলে। তিন আয়োজক দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান—এমন কিছু এবারই প্রথম।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’–তে আছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা? হোস্ট হিসেবে মেক্সিকো ফেবারিট, কিন্তু সং–হিউন–মিং আর প্যাট্রিক শিকরা চাইবেন মেক্সিকোর পার্টি স্পয়েল করতে। দক্ষিণ আফ্রিকার কি কোনো সুযোগ আছে? ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার বিশ্লেষণ দেখুন…

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।

এবার বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি যখন মেক্সিকো সফরে যাবেন, তখন তারা শুধু ফুটবলের রঙ বেরঙের গ্রাফিতি, খেলোয়াড়দের বিশাল ভাস্কর্য বা প্রাণবন্ত ফ্যান উৎসবই দেখবেন না। দেশটির প্রধান পর্যটন এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও বাড়তি পুলিশ উপস্থিতিও দেখতে পাবেন।

মেক্সিকোয় আগামী মাসে অনুষ্ঠেয় ২০২৬ ফুটবল বিশ্বকাপের জাঁকজমকের মাঝেই নিখোঁজ স্বজনদের খোঁজে এক অভিনব প্রতিবাদী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকাপে গ্রুপপর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জলসে, একটি সিয়াটলে। কিন্তু তারা বেজ ক্যাম্প করবে মেক্সিকোতে। ভিসা জটিলতা ও নিরাপত্তা শঙ্কার কারণে অ্যারিজোনাতে ক্যাম্প বাতিল করেছে ইরান। মেক্সিকোর তিজুয়ানাতে থেকেই বিশ্বকাপের ম্যাচগুলো খেলার এই সিদ্ধান্ত অনেক হিসেব–নিকেশ করেই।