
দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত ৬
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবরে জানিয়েছে।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ দেখিয়ে ম্যাপ প্রকাশ করেছেন। এর কয়েক দিন আগে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করতে এক নির্বাহী আদেশে সই করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মানচিত্রের ওপর লেখা ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে সেখানে ‘আমেরিকা’ লিখে মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। খবর সিএনএনের।
মানচিত্রের ওই ছবির সঙ্গে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরে হোয়াইট হাউসও ছবিটি এক্সে শেয়ার করে। তবে নিউ মেক্সিকোর নাম বদলের কোনো উদ্যোগের কথা তারা জানায়নি।
এর আগে গত মাসের শেষ দিকে লেক অন্টারিওর নাম বদলানো হয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প নির্বাহী আদেশ দিয়ে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করেন।
তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্তের সমালোচনা করেছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি বলেন, ‘নিউ মেক্সিকো’ নাম পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, ইরানে ট্রাম্পের ‘ব্যর্থ যুদ্ধ’ থেকে আমেরিকানদের মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে।
ট্রাম্প এর আগেও প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা দেখাতে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের আগ্রহ প্রকাশ করেছেন। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধের মধ্যেই লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে।

দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত ৬
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবরে জানিয়েছে।

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ আরমান গ্রেপ্তার
খুলনা নগরীর দৌলতপুর থানার তালিকাভুক্ত কথিত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর একটি দল। গতকাল রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন জাকারিয়া (৩২) নামে আরও এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)