Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৭
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে ছিটকে পড়া অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন ক্যাভা রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

মেয়র আরও বলেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য আহতদের ও তাদের পরিবারের পাশে থাকা এবং চলমান উদ্ধার কার্যক্রমে মনোযোগ দেওয়া।

Advertisement
Advertisement
Advertisement

মিয়ামির ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। এছাড়া বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ানraphinha

কার্গো বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। অবতরণের সময় বিমানটি মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে।

কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণ জানার জন্য এখনই সময় হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। যুক্তরাষ্ট্রে সব বিমান দুর্ঘটনার তদন্ত করে সংস্থাটি। সোমবার সংস্থাটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।

অ্যামাজন জানায়, কী ঘটেছে তা জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।

অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি ন্যান্টেল বলেন, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন জেনে আমরা গভীরভাবে শোকাহত।

বিষয়: যুক্তরাষ্ট্রবিমানবন্দরমায়ামিবিধ্বস্তবিমানআহত
সর্বশেষ
  • ১

    খুলনার দৌলতপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আরমান গ্রেপ্তার

  • ২

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • ৩

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

  • ৪

    পোশাক শিল্প: রপ্তানি ২৫ টাকা বাড়লে আমদানির খরচ বাড়ে ২৮ টাকা

  • ৫

    শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

সম্পর্কিত
  • খুলনার দৌলতপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আরমান গ্রেপ্তার

    খুলনার দৌলতপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আরমান গ্রেপ্তার

    খুলনা নগরীর দৌলতপুর থানার তালিকাভুক্ত কথিত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর একটি দল। গতকাল রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

  • যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

    রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন জাকারিয়া (৩২) নামে আরও এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

  • শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

    শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

    সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা হারের তালিকা লম্বা হল আরও। বোলারদের দক্ষতায় জেতার সুবর্ণ সুযোগ এলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মেয়েরা। এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচে হারলেও শেষ চারের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ।

  • আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    পুরো দলবদল মৌসুমটা বার্সেলোনা ছুটেছে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের পেছনে। কিন্তু এক আর্জেন্টাইন স্ট্রাইকারের পেছনে ছোটা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াই বনে গেলেন 'লিওনেল মেসি।'