
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।
চরচা প্রতিবেদক
গাজীপুরের জয়দেবপুরে বাসায় আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)।
দগ্ধ চারজনকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে তাদের হাসপাতালে আনা হয়েছে।
সুলতান মাহমুদ বলেন, “সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মহসিন প্রধানের ১ শতাংশ পুড়ে গেছে।”
সুলতান মাহমুদ শিকদার আরও জানান, দগ্ধ চারজনের মধ্যে সেলিনা আক্তার ও বড় ছেলে সায়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মহসিন প্রধান ও ছোট ছেলে সোহাদকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা বাসার সোফায় আগুন দেখতে পান। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলেও আগুন লাগে। একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে বাসায় আগুন লাগার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‘ইশরাক ভেবেছিলেন এটা হিরোইক একটা ব্যাপার হবে’
সিডনিতে বাঙালিয়ানার মহোৎসব, গান–নাচ আর তারার মেলায় জমজমাট সিসিএ স্প্রিং ফেয়ার
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে গণ্ডগোল পাকাচ্ছে যেভাবে
ইরানের সরকার ফেলে দিতে চান নেতানিয়াহু, ইসরায়েলের সক্ষমতা কতটা?

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।

লংমার্চ বাদ দিয়ে সংসদে এসে আলোচনা করুন: মীর শাহে আলম
বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য, গ্রেপ্তার সেই যুবক কারাগারে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।