
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সেই ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছিল মেক্সিকো। এরপর দীর্ঘ সময় ধরে বারবার হৃদয়ঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে তাদের। এবার ঘরের মাটিতে বিশ্বকাপে সেই খরা কাটল মেক্সিকোর। ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় স্বাগতিক দেশ হিসেবে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করল মেক্সিকো।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে দর্শক সমর্থনের কোনো কমতি ছিল না মেক্সিকোর। সেটা কাজে লাগিয়ে ১৫ মিনিটের মধ্যেই দারুণ দুটি সুযোগ তৈরি করেছিল দলটি, তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন মোরা ও রাউল হিমেনেজ। খানিক বাদে ইকুয়েডরের ইয়েবোয়ার ছয় গজের ভেতর থেকে নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত ২২তম মিনিটে ডেডলক ভাঙেন কুইনোনসে। বক্সের ভেতর থেকে বা পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের গোল হজম করে বসে ইকুয়েডর। এবার হিমেনেজ আর ভুল করেননি, ডান পায়ের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে স্কোরলাইন করেন ২-০।
বিরতির পর এলোমেলো ফুটবলে ইকুয়েডর সেভাবে মেক্সিকোতে বিপদে ফেলতে পারেনি। দলটি লং পাস আর দূরপাল্লার শটের ওপর নির্ভর করে আক্রমণ শানায়, যা কাজে দেয়নি। উল্টো মুখ ঢেকে কথা বলার দায়ে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন হিনকাপি।
শেষ ষোলোতে মেক্সিকোর প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও কঙ্গোর মধ্যকার ম্যাচের জয়ী দল। অন্যদিকে ২০ বছর পর প্রথমবার গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে আসা ইকুয়েডরের পথচলা নকআউট পর্বের শুরতেই থেমে গেল।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।