Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মেসিকে ছুঁয়ে অমরত্বের আরও কাছে ‘মিস্টার বিশ্বকাপ’ এমবাপ্পে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯: ৫২
মেসিকে ছুঁয়ে অমরত্বের আরও কাছে ‘মিস্টার বিশ্বকাপ’ এমবাপ্পে

নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে লিওনেল মেসির রেকর্ডটি নিজের করে নিয়েছেন, ব্যক্তিগত তৃতীয় আসরেই তা ভেঙে দেওয়ার জন্য ছুটে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তারকা সুইডেনের বিপক্ষে শেষ ৩২-এ ফ্রান্সের সহজ জয়ে অবদান রাখলেন জোড়া গোলে, আর গড়লেন দুর্দান্ত কিছু রেকর্ডও।

Advertisement

বুধবারের ম্যাচে একচেটিয়া প্রাধান্য দেখিয়েছে ফ্রান্স। এমবাপ্পের সঙ্গে ব্র্যাডলি বারকোলার গোলে জয় মিলেছে ৩-০ গোলে। শেষ ১৬-তে ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন প্যারাগুয়েকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের সঙ্গে গোল না করা এমবাপ্পে এদিন যথারীতি ছিলেন সেরা ছন্দেই। বিশ্বকাপের নকআউট পর্বে যে তিনি সবসময়ই বিধ্বংসী। সুইডেন ম্যাচ দিয়ে ব্রাজিল গ্রেট রোনালদো দি নাজারিওকে পেছনে ফেলে নকআউট পর্বে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এমবাপ্পেই (৯ গোল)।

আর দুই গোলে বিশ্বকাপের মাত্র ১৮ ম্যাচে গোলসংখ্যাও হয়ে গেছে ১৮। আর চলতি আসরে করেছেন লিওনেল মেসির সমান ৬ গোল, যা যৌথভাবে সর্বোচ্চ।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপের ইতিহাসে এমবাপ্পের চেয়ে বেশি গোল করেছেন কেবল মেসি (১৯ গোল)। যেভাবে ছুটছেন এমবাপ্পে, তাতে এই বিশ্বকাপেই হয়ত এই রেকর্ডটিও নিজের করে নেবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

ম্যাচের প্রথম থেকেই ফ্রান্সের আক্রমণভাগের তিন অস্ত্র এমবাপ্পে, মাইকেল ওলিস ও উসমান দেম্বেলে মিলে তটস্থ রাখেন সুইডেনের ডিফেন্স। ৬১% পজেশন ধরে রেখে গোলের জন্য ফ্রান্স মোট ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি, যার তিনটি খুঁজে নেয় ঠিকানা।

গাকপোর যে যুদ্ধটা বিশ্বকাপের চেয়েও বড়gakpo

১৫ মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন এমবাপ্পে। তবে কয়েক ইঞ্চি ব্যবধানে অফসাইড থাকায় মেলেনি গোল। আদ্রিয়েন র‍্যাবিওর কঠিন এঙ্গেল থেকে নেওয়া জোরালো শট ফিরিয়ে দেন গোলকিপার। এমবাপ্পের শট ফিরে আসে গোলপোস্টে লেগে।

একের পর এক আক্রমণে সুইডেনকে ব্যস্ত রাখা ফ্রান্সকে এগিয়ে দিতে পারতেন ওলিস। তবে তার ওভারহেড কিক গোলপোস্টের নিচের অংশে লেগে ফিরে আসে। ফিরতি বলে দেম্বেলে শট লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে বল পাঠান জালে। এরপর সোজা চলে যান কোচ দিদিয়ে দেশমের সঙ্গে উদযাপন করতে।

দ্বিতীয়ার্ধের সাত মিনিটের ব্যবধান বাড়ায় ফ্রান্স। সুইডিশ রক্ষণের ফাঁক গলে বারকোলার উদ্দেশ্যে বল বাড়ান ওলিস, জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করতে ভুল হয়নি তার।

গোটা ম্যাচে আলেকজান্ডার ইসাকের পাওয়া একটি সুযোগ বাদে সুইডেনকে সুবিধাজনক অবস্থানে দেখা যায়নি। ৭৪তম মিনিটে ওলিসের ওলিসের সঙ্গে 'ওয়ান-টু' খেলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে এমবাপ্পেকে তুলে নেওয়া হয়। এরপর সেরা সুযোগটা পেয়েছিল সুইডেন। তবে দারুণ পজিশনে থেকেও সরাসরি ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইনিয়ানের হাতে বল মেরে বসেন ভিক্টর গিওকেরেস।

বিষয়: কিলিয়ান এমবাপ্পে২০২৬ বিশ্বকাপএমবাপ্পেফ্রান্সফিফা বিশ্বকাপ ২০২৬লিওনেল মেসিসুইডেন
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।