Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গোলের চেয়ে বেশি লাল কার্ড আর রেকর্ড দিয়ে শুরু বিশ্বকাপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪: ৩৫
গোলের চেয়ে বেশি লাল কার্ড আর রেকর্ড দিয়ে শুরু বিশ্বকাপ

১৬ বছর আগে এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করতে হয়েছিল তাদের মাটিতে। বিশ্বকাপে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেললেও কখনো জিততে পারেনি। মেক্সিকোর জন্য একটা ভুত তাড়ানোর ম্যাচ ছিল এটি।

Advertisement

অ্যাজটেকা স্টেডিয়ামে ভুতটা তাড়িয়েছে বটে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে নিজ মাটিতে বিশ্বকাপে শুভসূচনা করেছে। তবে তার আগে ম্যাচটা বিশ্বকাপ ইতিহাসেই জায়গা করে নিয়েছে। ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখেছে দুই দল – দক্ষিণ আফ্রিকা দুটি, মেক্সিকো একটি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো উদ্বোধনী ম্যাচ কখনো এত লাল কার্ড দেখেনি।

শুরু থেকেই মেক্সিকান ওয়েভে মেতে ওঠা গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসাতে সময় নেননি ইউলিয়ান কিনিওনেস। ৯ মিনিটেই এগিয়ে দেন মেক্সিকোকে। অবশ্য তাতে দায়টা দক্ষিণ আফ্রিকারই।

নিজেদের বক্স থেকে ছোট ছোট পাসে বিল্ড আপের চেষ্টা করে যাচ্ছিল তারা, মেক্সিকোর হাই প্রেসের সামনে একেবারে শুরু থেকেই বারবার তাতে অস্বস্তিতে পড়ছিল। তবু একই চেষ্টা করে যাওয়ার ফলই হাতেনাতে পেল দক্ষিণ আফ্রিকা। গোলকিপার উইলিয়ামসের ভুলে নিজেদের বক্সের সামনেই বলের দখল হারাল দক্ষিণ আফ্রিকা, বলটা পায়ে পেয়েই দারুণ শটে দক্ষিণ আফ্রিকান গোলকিপারকে দর্শক বানিয়ে দিলেন কিনিওনেস।

Advertisement
Advertisement
Advertisement

এক বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠান!mexico world cup

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটা কিনিওনেসের। ছবি: এক্স
২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটা কিনিওনেসের। ছবি: এক্স

কিনিওনেসেরই আরেকটা শট পোস্টে না লাগলে কিংবা রাউল হিমেনেসের শটে কয়েকটা সেইভ না হয়ে বিরতিতে ব্যবধান এক গোলের চেয়েও বেশিই হতো।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দক্ষিণ আফ্রিকার গোলকিপার পাস দিতে গিয়ে ভুল করেছিলেন, তবে এ যাত্রায় গোল খেতে হয়নি তাদের। এর কিছুক্ষণ পরই, ৫১তম মিনিটে ২০২৬ বিশ্বকাপ দেখে ফেলল প্রথম লাল কার্ড। নিশ্চিত গোলের সুযোগে দৌড়ানো গুতিয়েরেসকে পেছন থেকে টেনে ধরে লাল কার্ড দেখলেন দক্ষিণ আফ্রিকার সিতহোল।

বিশ্বকাপ নিয়ে আগ্রহ এত কম কেন?Triando

৬৭ মিনিটে দ্বিতীয় গোলটাও পেয়ে গেল মেক্সিকো। রবের্তো আলভারাদোর ক্রসে রাউল হিমেনেসের হেড, কিছুটা ঝিমিয়ে পড়া গ্যালারিতে আবার উচ্ছ্বাসের ঢেউ। মিনিট দশেকের মধ্যে মেক্সিকো আরেকটা পেনাল্টির আবেদন জানালেও রেফারি সাড়া দেননি।

মেক্সিকোর দ্বিতীয় গোলের পর উদ্‌যাপন রাউল হিমেনেসের। ছবি: এক্স
মেক্সিকোর দ্বিতীয় গোলের পর উদ্‌যাপন রাউল হিমেনেসের। ছবি: এক্স

৮৪ মিনিটে হঠাৎ মাঠের পাশের ভিএআর মনিটর দেখতে গেলেন রেফারি। কারণ প্রথমে ক্যামেরায় ধরা পড়া এক ঘটনা। মেক্সিকোর আলভারাদোর মাথায় আঘাত করেছেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জিওয়ানে। ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্তটা নিতে কষ্ট হলো না রেফারির – লাল কার্ড। ব্যস, একটা ছোট্ট রেকর্ড হয়ে গেল দক্ষিণ আফ্রিকার – ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস আর পর্তুগালের পর এক ম্যাচে দুই লাল কার্ড দেখা প্রথম দল হয়ে গেল তারা!

কিন্তু দক্ষিণ আফ্রিকাকে লাল কার্ড পেতে দেখে কেন যেন মেক্সিকোরও ‘লোভ’ হলো! না হলে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকো অধিনায়ক চেসার মন্তেসের লাল কার্ড দেখার ব্যাখ্যা কী! দক্ষিণ আফ্রিকার খুলিসো মুদাউকে ফাউল করলেন মন্তেস, কিন্তু এমন সময়ে ফাউলটা করলেন যখন মুদাউ পরিষ্কার গোলের সুযোগ নিয়ে দৌড়াচ্ছেন বলে মনে হয়েছে রেফারির। আর যায় কোথায়! রেফারির লাল কার্ড।

গোলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় এগিয়ে গেল লাল কার্ড! উদ্বোধনী অনুষ্ঠানটাও দেখে ফেলল রেকর্ড।

বিষয়: মেক্সিকোফিফা বিশ্বকাপ ২০২৬দক্ষিণ আফ্রিকা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।