Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯: ০৫
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাত্রা ছিল ৭ দশমিক ৩। শক্তিশালী এই ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে।

Advertisement
Advertisement
Advertisement

ভূমিকম্পের তীব্রতায় প্রতিবেশী দেশ গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন ভবন ও স্থাপনাও কেঁপে ওঠে। তবে কোনো দেশেই তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। মেক্সিকো ও গুয়াতেমালার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে শূন্য দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হতে পারে বলে তারা সতর্ক করেছে।

Advertisement
Advertisement
Advertisement
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫A drone view of coffins on the day of the burial of earthquake victims. REUTERS_11zon

তবে মেক্সিকোর নৌবাহিনী প্রধান রায়মুন্দো মোরালেস জানান, সমুদ্রের পানির উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার আশঙ্কা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি জনগণকে আপাতত সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

তবে একটি নিয়মিত সরকারি সংবাদ মোরালেস সম্মেলনে বলেন, “আপাতত বড় কোনো সমস্যা বা সামুদ্রিক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে কিছু সমুদ্রসৈকতে পানির উচ্চতা বড়জোর আধা মিটার পর্যন্ত বাড়তে পারে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মূল ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে বেশ কয়েকটি মৃদু ও মাঝারি মাত্রার আফটারশক অনুভূত হয়েছে। এগুলোর কয়েকটির তীব্রতা রিখটার স্কেলে ৪.৭ থেকে ৬ মাত্রার মধ্যে ছিল বলে জানা গেছে।

বিষয়: ভূমিকম্পএল সালভাদরমেক্সিকোসুনামি
সর্বশেষ
  • ১

    ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

  • ২

    লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক

  • ৩

    ভ্যান গঘের গ্রামে ডালিয়া ফুলের শোভাযাত্রা

  • ৪

    রাজশাহীতে সার সংকট, বিঘাপ্রতি মিলছে ৫ কেজি

  • ৫

    পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

সম্পর্কিত
  • ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

    ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে। দুই হাসপাতালের বর্তমান পরিচালককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন এবং নতুন দুই কর্মকর্তাকে পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রে

  • পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

    পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

    বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংল

  • ব্যাটারিচালিত অটোরিকশায় বসছে কিউআর কোড-ডিজিটাল ট্র‌্যাকিং সিস্টেম

    ব্যাটারিচালিত অটোরিকশায় বসছে কিউআর কোড-ডিজিটাল ট্র‌্যাকিং সিস্টেম

    ব্যাটারিচালিত অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র‌্যাকিং সিস্টেম যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  • পরিবার ভেবেছিল মৃত, শেষে ১০ দিন পর নারীকে জীবিত উদ্ধার

    পরিবার ভেবেছিল মৃত, শেষে ১০ দিন পর নারীকে জীবিত উদ্ধার

    পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনাল বলেন, “চারতলা বাড়িটি বন্যার পানিতে ভেসে যায় এবং বাড়িটি দ্রুত সরে যাওয়া বালুকাদার মধ্যে পড়ে থাকে। আমরা সেটির আশপাশে ঘোরার সময় ‘বাঁচাও’ বলে একটি কণ্ঠ শুনতে পাই।”